রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দুটি পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২৩ নভেম্বর (সোমবার) বেলা ২টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (আইসিটি টাওয়ার) কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব (উপসচিব) মো. বজলুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৬৮ প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন। তাঁদের মধ্যে ‘সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর’ (১৪তম গ্রেড) পদে উত্তীর্ণ ৮ জনের সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, ‘নিম্নমান সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ (১৬তম গ্রেড) পদে উত্তীর্ণ ১৬০ প্রার্থীর শুধু কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।








