সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে কুড়িগ্রাম জেলা জজ আদালত। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি তাদের ৩ পদে ৩৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।
পদ: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সমমান ১৫টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার টাইপে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
পদ: জারিকারক ৯টি
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা (গ্রেড-১৯)
যোগ্যতা: এসএসসি বা সমমান।
পদ: অফিস সহায়ক ১৪টি
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি বা সমমান।
আবেদন ফি: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/সমমান পদের জন্য ২০০ টাকা এবং অন্যান্য পদের বিপরীতে ১০০ টাকা পেমেন্ট অর্ডার/ডিডি/সরাসরি ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
পুনরায় আবেদন প্রসঙ্গে: ১৫ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাবরক্ষক, নাজির, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর), জারিকারক ও অফিস সহায়ক পদে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে অফিস সময়ের মধ্যে চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা জজ, কুড়িগ্রাম ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই নিজ জেলা ও পদ স্পষ্ট করে লিখতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর, ২০২৩।
সূত্র: বিজ্ঞপ্তি

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অটোমেশন বিভাগ ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ জুন, ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
র্যাংগস মোটরস লিমিটেডে জনবল নিয়োগর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্পেশাল প্রজেক্টস বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ মে ২০২৬ পর্যন্ত।
৬ ঘণ্টা আগে