শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
পদগুলো হলো সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর), রেকর্ড সর্টার, অফিস সহায়ক ও নৈশপ্রহরী।
১৮-৩২ বছর বয়সী যেকোনো যোগ্য প্রার্থী এসব পদে আবেদন করতে পারবেন। ১-৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা, ৬-৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আগ্রহী প্রার্থীরা এ লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৫ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির উপপ্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মো. ফজলে রাব্বি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বাংলার ইতিহাস বুঝতে হলে এখানকার শাসনব্যবস্থার ধারাবাহিকতা জানা জরুরি। প্রাচীন ও মধ্যযুগে বিভিন্ন রাজবংশের উত্থান-পতনের মধ্য দিয়ে গড়ে উঠেছে এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তি। বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রাচীন বাংলার রাজবংশ, তাদের শাসনকাল, অবদান ও বৈশিষ্ট্য থেকে....
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৩০ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৫ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে
টেলিযোগাযোগ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের দুই ক্যাটাগরির শূন্য পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। ১২ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৬ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে