Ajker Patrika

মৎস্য জরিপ কর্মকর্তার লিখিত পরীক্ষা ১০ মে

চাকরি ডেস্ক 
মৎস্য জরিপ কর্মকর্তার লিখিত পরীক্ষা ১০ মে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের দশম গ্রেডভুক্ত ‘মৎস্য জরিপ কর্মকর্তা’ পদের লিখিত পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের চার ঘণ্টাব্যাপী ২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী ১০ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ৩০ মিনিটে এবং শেষ হবে বেলা ৩টা ৩০ মিনিটে।

পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল (গণিত ও দৈনন্দিন বিজ্ঞান) বিষয় থেকে প্রশ্ন থাকবে। এগুলোর মধ্যে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানে প্রতিটি বিষয়ে ৪০ নম্বর এবং টেকনিক্যাল অংশে ৮০ নম্বর নির্ধারিত রয়েছে।

লিখিত পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনের মাল্টিপারপাস হলে। এ পরীক্ষায় মোট ৩২৯ জন প্রার্থী অংশ নেবেন।

প্রার্থীদের অবশ্যই নিজ নিজ প্রবেশপত্র সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইট থেকে তা পুনরায় ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নীরবে পেট্রোডলার চুক্তি বাতিল সৌদির, পেট্রোইউয়ানের উত্থান ঠেকাতেই ইরান যুদ্ধ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

চট্টগ্রামে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

কুষ্টিয়ায় পীরকে হত্যা: সাবেক শিবির নেতার হুকুমে হামলা চালায় আসামিরা

নেত্রকোনার হাওরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত