জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশভিত্তিক আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। প্রতিষ্ঠানটির একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফিল্ড অ্যাটেনডেন্ট।
পদসংখ্যা: ১০০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
কাজের ধরন: টুল ব্যবহার করে রোগীদের স্ক্রিনিং করে টিবি রোগী শনাক্ত করা। রোগী শনাক্তের পর তাদের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ডাক্তারের কাছে পাঠানো। সব রোগী চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে কি না, তা নিশ্চিত করা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
বেতন: ১৭,৯৬০ টাকা (মাসে)। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধার বাইরে উৎসব বোনাসের ব্যবস্থাও রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ লিংকে বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৪।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
২০ ঘণ্টা আগে