বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (সফটওয়্যার ডেভেলপার)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: চুক্তিভিত্তিক কর্মকর্তা/ কর্মচারীদের বেতনকাঠামো অনুযায়ী
পদের নাম: সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)/সহকারী নৌ স্থপতি।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: চুক্তিভিত্তিক কর্মকর্তা/কর্মচারীদের বেতনকাঠামো অনুযায়ী (আলোচনা সাপেক্ষে)।
পদের নাম: সহকারী নৌ স্থপতি।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: নৌ স্থাপত্য বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক প্রকৌশল ডিগ্রি থাকতে হবে।
বেতন: চুক্তিভিত্তিক কর্মকর্তা/কর্মচারীদের বেতনকাঠামো অনুযায়ী (আলোচনা সাপেক্ষে)।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেরিন যান্ত্রিক)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: মেরিন টেকনোলজি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন মেরিন/মেকানিক্যাল (ন্যূনতম ৪ (চার) বছরের কোর্স) পাস হতে হবে।
বেতন: চুক্তিভিত্তিক কর্মকর্তা/কর্মচারীদের বেতনকাঠামো অনুযায়ী (আলোচনা সাপেক্ষে)।
পদের নাম: ড্রাফটসম্যান।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দুই বছর মেয়াদি শিপবিল্ডিং ড্রাফটসম্যানশিপ কোর্স সম্পন্ন অথবা ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং সনদধারী হতে হবে।
বেতন: চুক্তিভিত্তিক কর্মকর্তা/কর্মচারীদের বেতনকাঠামো অনুযায়ী (আলোচনা সাপেক্ষে)।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদন ফি
‘ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, খুলনা’-এর অনুকূলে ক্রমিক ১-৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ক্রমিক ৪ নম্বর পদের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
‘ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা’।
আবেদনের শেষ সময়: আগামী ১২ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গতকাল ২৮ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১২তম থেকে ২০তম গ্রেডের ৭ ক্যাটাগরির সর্বমোট ৫৭টি শূন্য পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
৫ ঘণ্টা আগে