জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) আর্থিক সহায়তায় পরিচালিত মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি ৯২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের আগামী ১৬ আগস্ট অফিস চলাকালীন সময়ে যোগদান করতে হবে। যোগদানের স্থান পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস), এমসিএইচ-সার্ভিসেস ইউনিট (লেভেল-১০), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬ কারওয়ান বাজার, ঢাকা কার্যালয়।
যোগদানের সময় প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে।

ভিভো বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৮ ঘণ্টা আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় এবং অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য ক্যাডারে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে...
১ দিন আগে