বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ৫টি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বোয়েসেলের কোম্পানি সচিব এস এম শফি কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
পদগুলো হলো সহকারী মহাব্যবস্থাপক, উপব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, কম্পিউটার অপারেটর ও ইলেকট্রিশিয়ান।
২০২৫ সালের ২৩ অক্টোবর প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ফল প্রকাশ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সংস্থা কর্তৃক প্রাক্-পরিচয় যাচাইয়ে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে উপরোল্লেখিত চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ নিজ জেলার সিভিল সার্জনের কাছ থেকে স্বাস্থ্যগত উপযুক্ততার প্রত্যয়ন সংগ্রহ করবেন এবং বোয়েসেলের চাকরিতে যোগদানের সময় যোগদানপত্রের সঙ্গে স্বাস্থ্যগত উপযুক্ততার প্রত্যয়ন দাখিল করবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ‘প্রতিষ্ঠান প্রধান’ ও ‘সহকারী প্রধান’ পদে ১৩ হাজার ৫৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৯৯ জন প্রার্থী অংশ নেবেন।
২০ ঘণ্টা আগে
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির পদে মোট ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৬ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯ জানুয়ারি থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ৬২ ক্যাটাগরির পদে মোট ৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৭ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।
২ দিন আগে