কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি পদ্মা ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘ব্র্যাঞ্চ রিলেশনশিপ অফিসার’ পদে ২৫০ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলে সিভি পাঠাতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: ব্র্যাঞ্চ রিলেশনশিপ অফিসার ২৫০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের সেলস বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সদ্য স্নাতক/স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স: ৩০ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৭ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: ঢাকা মেট্রো/খুলনা মেট্রো/চট্টগ্রাম মেট্রো—চট্টগ্রাম, লোহাগাড়া ও কেরানিহাট/বৃহত্তর ময়মনসিংহ/বৃহত্তর কুমিল্লা/চাঁদপুর/বৃহত্তর পটুয়াখালী।
বেতন: আকর্ষণীয়।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ছবিসহ পূর্ণাঙ্গ সিভি ই-মেইলে পাঠাতে হবে [email protected]। সাবজেক্টে ‘Branch Relationship Officer’ ও পছন্দের কর্মস্থল উল্লেখ করতে হবে। বিস্তারিত তথ্য জানা যাবে এখানে।
আবেদন শেষ সময়: ১০ মার্চ ২০২৪ পর্যন্ত।
সূত্র: বিডিজবস

রূপায়ণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাপার্টমেন্টস অ্যান্ড ল্যান্ড সেলস বিভাগে ‘এজিএম/ডিজিএম’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২১ মিনিট আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান পান্না গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগে
কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘অ্যাসোসিয়েট (এয়ার লাউঞ্জ)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘শোরুম ম্যানেজার’ পদে ২০ জন কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
৫ ঘণ্টা আগে