
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও বিশ্বখ্যাত আলেম শায়খ সালেহ আল-ফাওজান রহস্যজনকভাবে ইন্টারনেট থেকে তাঁর সমস্ত কর্মকাণ্ড ও উপস্থিতি সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছে তাঁর অফিশিয়াল ওয়েবসাইট, প্রায় ১০ লাখ ফলোয়ারবিশিষ্ট টুইটার (এক্স) অ্যাকাউন্ট এবং ১০ লক্ষাধিক সাবস্ক্রাইবারসম্পন্ন ইউটিউব চ্যানেল।
দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তাঁর কয়েক হাজার ফতোয়া, দরস (পাঠদান), জুমার খুতবা এবং লেকচারের এক বিশাল আর্কাইভ এখন আর অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না।
শায়খ ফাওজানের অফিশিয়াল ওয়েবসাইট (alfawzan. af. org. sa) এখন আর সচল নেই। এ ছাড়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোও চিরতরে মুছে ফেলা হয়েছে। এর ফলে মুসলিম উম্মাহর জন্য উন্মুক্ত থাকা এক বিশাল ইলমি ভান্ডার অনলাইন থেকে হারিয়ে গেল। ডিলিট হওয়া কনটেন্টগুলোর একটি তালিকা নিচে দেওয়া হলো:
দশকব্যাপী সংগৃহীত এই ধর্মীয় দিকনির্দেশনা ও ফতোয়াগুলো ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করত, যা এখন আর ইন্টারনেটে সহজলভ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ দাবি করেছিলেন, এই অ্যাকাউন্টগুলো হয়তো ভক্তদের দ্বারা পরিচালিত ছিল। তবে ইতিপূর্বে তাঁর অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য যাচাই করে দেখা গেছে, শায়খ সালেহ আল-ফাওজান নিজেই এই অ্যাকাউন্টগুলোকে তাঁর দাপ্তরিক মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। বর্তমানে যার একটিও অনলাইনে সক্রিয় নেই।
কেন বা কী কারণে হঠাৎ করে সমস্ত প্ল্যাটফর্ম থেকে এই কনটেন্টগুলো সরিয়ে নেওয়া হলো, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। শায়খ আল-ফাওজান নিজেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রকাশ্য বিবৃতি দেননি। সব কটি প্ল্যাটফর্ম থেকে একই সঙ্গে তথ্যগুলো মুছে ফেলার বিষয়টি অনুসারীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

অন্যের জ্ঞান, সম্পদ, পদমর্যাদা কিংবা সফলতা দেখে মনে মনে তা বিনষ্ট হওয়ার কামনা করাই হলো হিংসা। ইসলামের দৃষ্টিতে এটি অন্তরের অতি ভয়ংকর একটি ব্যাধি। হিংসা শুধু সামাজিক সম্প্রীতিই বিনষ্ট করে না, মানুষের আত্মিক শান্তি ও সৎ আমলগুলোকেও নিঃশেষ করে দেয়।
৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে
পবিত্র কোরআনের ষষ্ঠ সুরা হলো সুরা আনআম (سورة الأنعام)। ‘আনআম’ শব্দের অর্থ গবাদিপশু। মক্কায় অবতীর্ণ এই সুরায় তাওহিদ (আল্লাহর একত্ববাদ), রিসালাত, আখিরাত, জান্নাত-জাহান্নাম এবং সৃষ্টির নিখিল রহস্য নিয়ে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত আলোচনা রয়েছে। ১০টি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বা রুকু এবং ১৬৫টি আয়াতবিশিষ্ট...
১ দিন আগে
আল্লামা নুরুল হক (রহ.) বট্টগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দীর্ঘ প্রায় ৫০ বছর অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সভাপতি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১ দিন আগে