মহান আল্লাহ আমাদের একমাত্র রিজিকদাতা। সমগ্র সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা তিনিই করে থাকেন। তাই রিজিকের সন্ধানে দিশেহারা নয়, বরং আল্লাহর ইবাদতে মগ্ন থাকা জরুরি।
কোরআন ও হাদিসের আলোকে ৪টি আমল করলে রিজিক বৃদ্ধি হবে বলে আশা করা যায়।
১. সময়মতো নামাজ আদায়
একজন মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। সময়মতো নামাজ আদায় করার মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়।
মহান আল্লাহ বলেন, ‘আর আপনি পরিবার-পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও এর ওপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আমিই আপনাকে রিজিক দিই। আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম।’ (সুরা তহা: ১৩২)
২. তওবা-ইস্তিগফার করা
মানুষ স্বভাবতই গুনাহ করবে। তাই যত বেশি সম্ভব তওবা-ইস্তিগফার করা উচিত। এতে গুনাহ মাফ হয় এবং রিজিকের ব্যবস্থা হয়।
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি লাগাতার তওবা-ইস্তিগফার করবে; আল্লাহ–তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন; সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।’ (সুনানে আবু দাউদ: ১৫১৮)
৩. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক ও নিজ সাধ্য মতো সাহায্য সহযোগিতা করাতে রিজিক বৃদ্ধি পায়।
আনাস ইবনে মালেক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)–কে আমি বলতে শুনেছি, ‘যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক—সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।’ (সহিহ্ বুখারি: ৫,৯৮৫)
৪. দান-সদকা করা
সমাজে এতিম, গরিব অসহায়কে দান-সদকা করলে মহান আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়।’ (সহিহ্ বুখারি: ২,৮৯৬)
লেখক: মোহাম্মাদ সাইফুল মিয়া, ইসলাম বিষয়ক গবেষক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও বিশ্বখ্যাত আলেম শায়খ সালেহ আল-ফাওজান রহস্যজনকভাবে ইন্টারনেট থেকে তাঁর সমস্ত কর্মকাণ্ড ও উপস্থিতি সরিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছে তাঁর অফিশিয়াল ওয়েবসাইট, প্রায় ১০ লাখ ফলোয়ারবিশিষ্ট টুইটার (এক্স) অ্যাকাউন্ট এবং ১০ লক্ষাধিক সাবস্ক্রাইবারসম্পন্ন ইউটিউব চ্যানেল।
৪ ঘণ্টা আগে
রিজিক মানে কেবল অর্থ-সম্পদ বা টাকা-পয়সা নয়; বরং মানুষের জীবন-উপকরণের প্রতিটি ক্ষুদ্র প্রাপ্তি, মানসিক প্রশান্তি, সুস্বাস্থ্য এবং সময়ের সদ্ব্যবহারই হলো রিজিক। মহান আল্লাহ কাউকে অঢেল দেন, আবার কারও রিজিক সীমিত করে দেন। তবে অনেক সময় আমাদের নিজস্ব কিছু ভুল এবং পাপাচারের কারণে অর্জিত রিজিকেও বরকত...
৬ ঘণ্টা আগে
মানুষ সামাজিক জীব। সমাজে শান্তিতে বসবাস করার জন্য প্রতিবেশীর ভূমিকা অপরিসীম। প্রতিবেশী হলো রক্তের সম্পর্কহীন সেই কাছের মানুষ, যারা আমাদের সুখ-দুঃখে সবার আগে এগিয়ে আসে। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা যে ইমানের পূর্ণতার লক্ষণ, তা নবী করিম (সা.)-এর হাদিস থেকে স্পষ্ট।
১৫ ঘণ্টা আগে
ইসলামে ইবাদতের প্রতিটি ধাপে রয়েছে বিশেষ মর্যাদা। অজু করার পরপর যে দুই রাকাত নফল নামাজ আদায় করা হয়, তাকে পরিভাষায় ‘তাহিয়্যাতুল অজু’ বলা হয়। এই আমল ছোট হলেও এর ফজিলত ও গুরুত্ব অপরিসীম।
২ দিন আগে