বিশ্ব আরবি ভাষা দিবস

আরবি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্বের প্রায় ২৪ কোটি মানুষের মাতৃভাষা আরবি। আরবি জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষার একটি। ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর আরবিকে জাতিসংঘের ষষ্ঠ দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০১২ সাল থেকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেসকো) উদ্যোগে প্রতিবছর বিশ্বজুড়ে ১৮ ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়ে আসছে।
বিশ্বের প্রায় ৪৫ কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে। আরবি ভাষার কদর বিশ্বজুড়ে। আরবি ভাষা মুসলমানদের প্রাণের ভাষা, ইবাদতের ভাষা, দোয়ার ভাষা, মোনাজাতের ভাষা। এই ভাষা আল্লাহ তাআলা এবং তাঁর রাসুলের ভাষা। এই ভাষাতেই নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কোরআন। আল্লাহ তাআলা এরশাদ করেছেন, ‘জিবরাইল এটি নিয়ে অবতরণ করেছে। তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারী হতে পারো। অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায়।’ (সুরা শুআরা: ১৯৩-১৯৫)
সেকালের আরবে আরবি সাহিত্যের কদর ছিল বেশি। আরবি ভাষায় লেখা শ্রেষ্ঠ সাতটি কবিতা পবিত্র কাবাঘরের দেয়ালে ঝোলানো ছিল, যা ‘সাবআ আল-মুআল্লাকাত নামে পরিচিত ছিল। তৎকালে আরবি ভাষার কবিদের কদর ছিল আরবজুড়ে। আরবি ভাষার সাহিত্যসম্ভার ছিল খুবই সমৃদ্ধ।
আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষাগুলোর একটি। ইসলামের মৌলিক বিধিবিধান থেকে শুরু করে সবকিছুই আরবি ভাষায় রচিত। ইতিপূর্বে আরবি ভাষায় রচিত হয় বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের বই, যা এখনো পুরো বিশ্বে সমাদৃত। আরবি ভাষায় লিখিত হাজার হাজার বই বাংলা, ইংরেজিসহ বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং হচ্ছে। বিশেষ করে, ইসলামের মৌলিক বইগুলো আরবি ভাষায় রচিত।
আরবি ভাষার রয়েছে হাজারো গৌরবের অনুষঙ্গ। পবিত্র কোরআন ও হাদিস সম্পাদনা, সংকলন, সংরক্ষণ, প্রচার-প্রসারে আরবি ভাষা অপরিহার্য। আরবি ভাষার বিকাশে দক্ষ জনবল তৈরি করা এখন সময়ের দাবি। বিশ্ব আরবি ভাষা দিবসে আরবি ভাষার গুরুত্ব ও তাৎপর্য অনুধাবনপূর্বক আল্লাহ আমাদেরকে আরবি ভাষা শেখার এবং আরবি ভাষায় দক্ষতা অর্জনের তাওফিক দান করুন।
লেখক: শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

নামাজ শেষে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ বলে সালাম ফেরানো ওয়াজিব। এটি নামাজের সর্বশেষ রোকন, যা ইবাদতটি সম্পন্ন করে। তবে সালাম ফেরানোর সময় শব্দ উচ্চারণ এবং মাথা ঘোরানোর সঠিক পদ্ধতি নিয়ে অনেক মুসল্লি সংশয়ে থাকেন। সুন্নাহ অনুযায়ী সালাম ফেরানোর সঠিক নিয়ম ও পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানের গণনা সাপেক্ষে আগামী ২৭ মে ২০২৬ বুধবার দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
১ দিন আগে
পবিত্র হজ ২০২৬-এর প্রস্তুতিকে সামনে রেখে ওমরাহ পালনের নিয়মে সাময়িক পরিবর্তন এনেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী ১৮ থেকে ৩০ এপ্রিল (১ থেকে ১৩ জিলকদ ১৪৪৭ হিজরি) পর্যন্ত মসজিদুল হারামে ওমরাহ পালনের সুযোগ পাবেন কেবল সৌদি আরবের নাগরিকেরা।
১ দিন আগে