
ইসলামি মাসগুলো বছরের ধারাকে ধর্মীয় তাৎপর্যে সাজিয়ে দেয়। যেখানে প্রতিটি মাস নিজস্ব ইবাদত ও আধ্যাত্মিকতার বার্তা নিয়ে আসে। জমাদিউল আউয়ালের শেষ জুমা সেই উপলব্ধির একটি নরম ছোঁয়া, যা হৃদয়কে আবার টেনে আনে আল্লাহর দিকে।
এই মাসের শেষ জুমা আমাদের মনে করিয়ে দেয়—সময় থেমে থাকে না। মানুষের জীবন চলে যায় অজান্তেই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ‘সময়ের শপথ! নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত।’ (সুরা আসর: ১-২)। এই আয়াত যেন বলে—সময় চলে যাচ্ছে; তুমি কি নিজের অবস্থাটা দেখবে না?
মাসের শেষ জুমা তাই নিজেকে জিজ্ঞেস করার সুযোগ—আমি কি গত সপ্তাহগুলো আল্লাহর পথে কাটাতে পেরেছি?
নবী করিম (সা.) বলেছেন, ‘প্রত্যেক মানুষ গুনাহ করে; তবে যে গুনাহগার তওবা করে, সে উত্তম।’ (সুনানে ইবনে মাজাহ: ৪২৫১)। এই হাদিস আমাদের সাহস দেয়—ভুল হতেই পারে, কিন্তু ফিরে আসার দরজা সব সময় খোলা। জমাদিউল আউয়ালের শেষ জুমা তাই তওবার জন্য একটি আদর্শ দিন।
নিজেকে জিজ্ঞেস করা যেতে পারে—আমি কাকে কষ্ট দিয়েছি? কার প্রতি অন্যায় করেছি? আল্লাহর কোন আদেশ অবহেলা করেছি? এরপর সে অনুযায়ী তওবা করা হবে প্রকৃত মুমিনের কাজ।
লেখক: প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

ইতিহাসের পাতায় ‘ফেরাউন’ কোনো সাধারণ নাম নয়, বরং এটি চরম জুলুম, অহংকার ও খোদাদ্রোহিতার এক নিকৃষ্টতম প্রতীক। নিজেকে ‘সর্বোচ্চ প্রভু’ দাবি করা এই দুনিয়াবি খোদার পতন হয়েছিল অত্যন্ত শোচনীয়ভাবে। লোহিতসাগরের উত্তাল ঢেউয়ে তাঁর সলিলসমাধি আজও বিশ্ববাসীর জন্য এক জাগ্রত সতর্কবার্তা।
৫ ঘণ্টা আগে
পবিত্র কোরআনের ৩০তম পারায় অবস্থিত ৮৯ নম্বর সুরা হলো ‘সুরা ফাজর’ (سورة الفجر)। মক্কা নগরীতে অবতীর্ণ ৩০টি আয়াত, ১৩৯টি শব্দ ও ৫৭৩টি বর্ণসমৃদ্ধ এই সুরা নাজিল হওয়ার আদি ধারাক্রম অনুযায়ী দশম সুরা। মক্কায় নাজিল হওয়া অন্য অনেক সুরার মতো এটিও অত্যন্ত সুরময় ও ছন্দসমৃদ্ধ।
৭ ঘণ্টা আগে
কোরবানিদাতা কোরবানির পশু থেকে যে মাংস পান, সাধারণত তা থেকে কিছু অংশ গরিব-মিসকিন, আত্মীয়স্বজনকে দিয়ে দেন, কিছু অংশ নিজেরা খান আর কিছু অংশ সংরক্ষণ করে রাখেন। কেউ কেউ আবার কোরবানির কোনো মাংস সংরক্ষণ করে রাখেন না; সবটুকু দান করে দেন বা খেয়ে ফেলেন।
১৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে