
মহানবী (সা.) ছিলেন অপূর্ব কান্তিময় চেহারার অনুপম এক ব্যক্তিত্ব। উজ্জ্বল কান্তি, প্রফুল্ল মুখশ্রী, প্রশস্ত ললাট, ঠোঁট গোলাপের পাপড়ির মতো। প্রথম দর্শনে মনে হতো সেই ঠোঁটে যেন গোলাপি আভা বুলিয়ে দেওয়া হয়েছে।
দন্তরাজি মুক্তার মতো উজ্জ্বল, কথা বলার সময় জ্বলজ্বল করত। গায়ের রং দুধে-আলতা। নাসিকা ছিল ইগল চঞ্চুর মতো। ভরাট চোয়াল, উচ্চ গ্রীবা, নিবিড় ঘন শ্মশ্রু। তিনি ছিলেন নাতিদীর্ঘ, নাতি খর্ব—মধ্যম আকৃতির মানুষ। শরীর যেমন স্থূল ছিল না, তেমনি কৃশও ছিল না। তাঁর অঙ্গসৌষ্ঠব ছিল অপরূপ। কোথাও মেদের বাহুল্য নেই, উদরে স্ফীতি নেই, কেশরাজি স্বতঃকুঞ্চিত, দীর্ঘ ঘন সন্নিবেশিত, মস্তকাবৃত।
সুন্দর, সুদর্শন, সুবিস্তৃত কৃষ্ণবর্ণ নয়নযুগল, প্রকৃতি যেন নিজে কাজল দিয়ে রেখেছে। ভ্রুযুগল নাতিসূক্ষ্ম পরস্পর সংযোজিত। শুধু হালকা লোম তাদের পৃথক করে রেখেছে। আঁখিপল্লবের প্রান্তদেশ ধারালো। বাহু দুটি মাংসল, সুগঠিত, সাধারণের তুলনায় একটু বেশি লম্বা, জানু পর্যন্ত প্রলম্বিত।
পায়ের গোছা সুগঠিত, সামান্য বাঁকানো। হেঁটে যাওয়ার সময় তিনি সোজাভাবে সামনের দিকে একটু ঝুঁকে চলতেন। মনে হতো যেন কিছুটা উঁচু ভূমি থেকে নিচের দিকে নেমে আসছেন। কোথাও দাঁড়ালে মনে হতো আল্লাহর সর্বশ্রেষ্ঠ শিল্পকর্মের নিদর্শন চোখের সামনে উদ্ভাসিত হচ্ছে।
মৌনাবলম্বন করলে তাঁর প্রফুল্ল মুখমণ্ডলে গম্ভীর ভাবের অভিব্যক্তি ঘটত। কথা বললে শ্রোতার মনপ্রাণ বিমোহিত হতো। দূর থেকে দেখলে কেমন মোহন, মনোমুগ্ধকর রূপরাশি; বাছে এলে কত মধুর, কত শান্ত স্মিত খুশি ছড়ানো সেই অনুপম সুন্দর প্রকৃতি।
তাঁকে দেখলে মনে হতো চিন্তাশীল, ধ্যানমগ্ন, গম্ভীর, কিন্তু আনন্দময়। তিনি হাসতেন, সে হাসি কখনো মুচকি হাসির সীমা ছাড়িয়ে যেত না। তাঁর ভাষা ছিল অতি মিষ্ট ও প্রাঞ্জল। উচ্চারণে একটুও ত্রুটি নেই, কোনো অতিরিক্ততা নেই, বাক্যগুলো যেন মুক্তার হার। ব্যক্তিত্বে তিনি ছিলেন শ্রেষ্ঠত্বের নিদর্শন।
(শামায়েলের বিভিন্ন গ্রন্থ অবলম্বনে, ই.ফা.বা. সিরাত স্মারক-১৪৪৪ হিজরি সংখ্যা থেকে সংগৃহীত)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে ইমানদাররা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)। মুত্তাকি হওয়ার এই মহৎ যাত্রায় সিয়াম ও কিয়ামের পাশাপাশি মানবসেবা একটি অবিচ্ছেদ্য অংশ।
৩ ঘণ্টা আগে
ইসলামি জ্ঞানের মহাসমুদ্রে যারা চিরভাস্বর নক্ষত্রের মতো দিক-নির্দেশনা দিয়ে গেছেন, মুফতি মুহাম্মদ শফি (রহ.) তাঁদের মধ্যে অন্যতম। বিংশ শতাব্দীতে উপমহাদেশের মুসলিম সমাজ যখন রাজনৈতিক ও সামাজিক সংকটে নিমজ্জিত, তখন তিনি জ্ঞানের আলো নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত তাফসির...
৩ ঘণ্টা আগে
মদিনার হাটবার। সবাই ব্যস্ত কেনাকাটায়। বাজারে মানুষ আর মানুষ। বিক্রেতারা বসেছেন সারি বেঁধে। ক্রেতা হাঁটছেন, দেখছেন, পছন্দ হলে কিনছেন। পছন্দ না হলে চলে যাচ্ছেন। এ সবের মাঝে এক খাদ্য বিক্রেতা তাঁর পণ্যের পসরা নিয়ে বসেছেন। তাঁর সামনে সাজানো শস্যের স্তূপ—ওপরের অংশ মসৃণ আর ঝকঝকে।
৪ ঘণ্টা আগে
রমজানের রোজা রাখা প্রতিটি সুস্থ, প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। কোনো শরয়ি কারণ ছাড়া রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। তবে ইসলাম একটি সহজ ও মানবিক জীবনবিধান। তাই বিশেষ কিছু অবস্থায় শরীয়ত রোজা না রাখার বা ভেঙে ফেলার অনুমতি দিয়েছে।
৪ ঘণ্টা আগে