আমরা আল্লাহর বান্দা। তিনি আমাদের রব। আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর প্রিয় বান্দা হওয়া মুমিনের অনন্য বৈশিষ্ট্য। পবিত্র কোরআনের সুরা ফুরকানের ৬৩ থেকে ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলার প্রকৃত ও প্রিয় বান্দাদের ১২টি গুণের কথা উল্লেখ করা হয়েছে।
১. পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। অহংকারী ও দাম্ভিক নয়।
২. মূর্খদের সঙ্গে কথা বলার সময় ‘সালাম’ বলে তথা (শান্তিপূর্ণ কথা) বলে এড়িয়ে যায়।
৩. তাদের রবের সামনে সিজদাবনত হয়ে এবং দণ্ডায়মান অবস্থায় রাতযাপন করে।
৪. আল্লাহর ভয় ও আখিরাতের চিন্তায় ইবাদতে মশগুল থাকে এবং আল্লাহর কাছে পানাহ চায়।
৫. ব্যয় করার সময় অপব্যয় করে না এবং কৃপণতা ও ত্রুটিও করে না; বরং সমতা বজায় রাখে।
৬. ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। কারণ, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সবকিছু ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।
৭. কাউকে অন্যায়ভাবে হত্যা করে না।
৮. জিনা-ব্যভিচারে লিপ্ত হয় না।
৯. মিথ্যা ও বাতিল মজলিশে যোগদান করে না। মিথ্যাচর্চার আসর থেকেও বিরত থাকে।
১০. কোনো অন্যায় বা অহেতুক কার্যকলাপের কাছ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়।
১১. তাদের আখিরাতের কথা স্মরণ করানো হলে, তারা এসবের প্রতি অন্ধ ও বধিরদের মতো আচরণ করে না, বরং শ্রবণশক্তি ও অন্তর্দৃষ্টিসম্পন্ন মানুষের মতো এ নিয়ে চিন্তাভাবনা করে এবং সে অনুযায়ী আমল করে।
১২. নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে মাবুদ, এদের আমাদের চক্ষু শীতলের উপকরণ বানাও।
লেখক: ইসলামবিষয়ক গবেষক

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর এবং লা ইলাহা ইল্লাল্লাহ—তাসবিহগুলোর ফজিলত অপরিসীম। নবীজি (সা.) বলেছেন, ‘সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার পাঠ করা যা কিছুর ওপর সূর্য উদিত হয়েছে, সবকিছু থেকে আমার নিকট অধিক প্রিয়।’ (সহিহ মুসলিম: ২৬৯৫)।
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে
বিবৃতিতে বিশেষভাবে টানা ৩০ দিন ধরে মসজিদুল আকসার গেটগুলো মুসল্লিদের জন্য বন্ধ রাখার নিন্দা জানানো হয়। মন্ত্রীরা পুনর্ব্যক্ত করেন যে, ১৪৪ একর আয়তনের পুরো মসজিদুল আকসা প্রাঙ্গণটি শুধু মুসলমানদের ইবাদতের জায়গা। তাঁরা স্পষ্ট করে বলেন, জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘জেরুজালেম আওকাফ ও আল...
১৮ ঘণ্টা আগে
হেরা গুহায় যখন প্রথম ওহি ‘ইকরা’ নাজিল হলো, তখন ভয়ে প্রকম্পিত নবীজিকে পরম মমতায় জড়িয়ে ধরে অভয় দিয়েছিলেন এই মহীয়সী নারী। নবুওয়াতের সেই কঠিন শুরুর দিনগুলোতে তিনি ছিলেন নবীজির ছায়ার মতো সঙ্গী। তিনিই প্রথম ব্যক্তি যিনি নবীজির নবুওয়াতের ওপর ইমান এনেছিলেন এবং ইসলামের প্রথম নারী হিসেবে নিজেকে সঁপে দিয়েছিলেন
১৯ ঘণ্টা আগে