বিয়ের ক্ষেত্রে স্ত্রীকে দেনমোহর পাওয়ার অধিকার দিয়েছে ইসলাম। স্বামীর জন্য স্ত্রীকে নির্ধারিত পরিমাণ দেনমোহর আদায় করে দেওয়া আবশ্যক। পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেনমোহর আদায় করে দেওয়ার নির্দেশ এসেছে।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘আর সচ্চরিত্র বিশ্বাসী নারী ও তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছে, তাদের সচ্চরিত্র নারীদের তোমাদের জন্য বৈধ করা হয়েছে, যদি তোমরা তাদের বিয়ের জন্য মোহরানা দাও, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা: ৫)
অন্য আয়াতে এসেছে, ‘তোমরা তাদের বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না, যদি তোমরা তাদের মোহরানা আদায় করে দাও।’ (সুরা মুমতাহিনা: ১০)
এখন প্রশ্ন হলো, বিয়ের দেনমোহর কি পুরোটা নগদেই পরিশোধ করতে হবে, না বাকিতেও পরিশোধ করা যাবে? এ বিষয়ে ফকিহগণ বলেছেন, বিয়ের দেনমোহর বিয়ের সময়ই নগদ পুরোটা আদায় করে দেওয়া উত্তম। তবে একান্ত অপারগ হলে বাকি রাখারও সুযোগ রয়েছে। তবে শর্ত হলো, বাকিটাও পরিশোধ করার সংকল্প থাকতে হবে। এভাবে বাকি রাখলে বিয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। (মাবসুত: ৫ / ৬২; আল-মুজামুল আওসাত: ২ / ২৩৭)
মোটা অঙ্কের দেনমোহর নির্ধারণ করে কিছু আদায় করে বাকিটা আদায় না করার ইচ্ছা থাকলে তা প্রতারণার শামিল হবে। এটি জায়েজ হবে না। মহানবী (সা.) বলেছেন, ‘মোহরানা আদায় না করার নিয়তে কেউ যদি কোনো নারীকে বিয়ে করে এবং আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে তার মোহরানা আদায়ের নিয়ত নেই, তাহলে সে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার স্পর্ধা দেখাল এবং অন্যায়ভাবে নারীকে ভোগ করল। কিয়ামতের দিন সে ব্যভিচারীরূপে উপস্থিত হবে।’ (মাজমাউজ জাওয়াইদ: ৪ / ৫২২-৫২৩)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পাঠ করার পর দরুদ শরিফ পাঠ করা সুন্নতে মুয়াক্কাদা, আবার কোনো কোনো ফকিহের মতে তা ওয়াজিব। আমল ও ফজিলতের দিক থেকে নামাজের মধ্যে দরুদে ইবরাহিম পাঠ করা সবচেয়ে উত্তম ও সর্বজনবিদিত। কারণ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নামাজে পাঠ করার জন্য বিশেষভাবে এই...
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো পবিত্রতা। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানলে আমাদের নামাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হবে না। গোসলের সময় যদি এই তিনটি কাজের কোনো একটি বাদ পড়ে, তবে গোসল শুদ্ধ হবে না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যাবেন: এক. ভালোভাবে মুখ ভরে পানি নিয়ে গড়গড়াসহকারে কুলি করা।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
২ দিন আগে