নামাজের কাতারে ইমাম সাহেবের ঠিক পেছনে কে দাঁড়াবে—এ বিষয়ে ইসলামের স্পষ্ট নির্দেশনা রয়েছে। ইমামের সরাসরি পেছনে এমন কারও দাঁড়ানো উচিত, যিনি কোরআন-হাদিসের জ্ঞান রাখেন, প্রয়োজনে ইমামের কোনো সমস্যা হলে তিনি ইমামতি করতে পারেন।
হাদিসে এসেছে, রাসুল (সা.) নামাজের সময় আমাদের কাঁধ স্পর্শ করে বলতেন, তোমরা সোজা দাঁড়াও এবং আগে-পিছে ছিন্নভিন্ন হয়ে দাঁড়িয়ো না। অন্যথায় তোমাদের অন্তর মতভেদে লিপ্ত হয়ে পড়বে। বুদ্ধিমান, অভিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিরা আমার কাছাকাছি দাঁড়াবে। এরপর এই গুণে যারা তাদের নিকটবর্তী তারা পর্যায়ক্রমে এদের কাছাকাছি দাঁড়াবে।’ (আবু দাউদ: ৮৫৮)
‘বুদ্ধিমান, অভিজ্ঞ ও জ্ঞানী’র ব্যাখ্যায় বলা হয়েছে, কোরআন-হাদিসে অভিজ্ঞ ব্যক্তিরা ইমামের পেছনে দাঁড়াবে, যাতে ইমামের কোনো সমস্যা হলে জরুরি ভিত্তিতে পেছনের লোকটি সামনে এগিয়ে গিয়ে ইমামতি করে বাকি নামাজ শেষ করতে পারে। অথবা ইমাম সাহেবের তিলাওয়াতে কিংবা নামাজের কোনো রুকনে ভুল হলে সঠিকভাবে লুকমা দিতে পারে। (দরসে তিরমিজি: ১ / ৪৮৬)
তবে কোরআন-হাদিসের জ্ঞান নেই এমন কেউ ইমামের পেছনে দাঁড়িয়ে গেলে নামাজ হবে না—এমন কথা বলা যাবে না। আবার ইমাম যদি হাদিসের ওপর আমল করার স্বার্থে কোরআন-হাদিসে অজ্ঞ কোনো ব্যক্তিকে একটু সরে দাঁড়ানোর অনুরোধ করেন, তাহলে তা-ও অপরাধ হিসেবে গণ্য হবে না। (ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ৩ / ৩৯৮)
বরং নবীজি (সা.)-এর নির্দেশনাও এমনই। ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.) নামাজে ইমামতি করা অবস্থায় খঞ্জরের আঘাতে আহত হয়েছিলেন। তখন তিনি পেছন থেকে আবদুর রহমান বিন আউফ (রা.)-কে সামনে নিয়ে আসেন। এরপর আবদুর রহমান বিন আউফ (রা.) মুসল্লিদের নিয়ে বাকি নামাজ সম্পন্ন করেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৭০০)
মুফতি মুহাম্মদ মর্তুজা, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

কোরবানি ইসলামের একটি মহান নিদর্শন ও ইবাদত। সামর্থ্য থাকলে একাই একটি পশু কোরবানি করা সবচেয়ে উত্তম। তবে বড় পশুর ক্ষেত্রে অংশীদারত্বের ভিত্তিতে কোরবানি করারও সুযোগ দেওয়া হয়েছে। গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগে বা সাতজন মিলে কোরবানি করা বৈধ।
১ ঘণ্টা আগে
কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ ত্যাগের ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—‘অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা কাউসার: ২)। এই ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো নির্দিষ্ট বয়সের পশু নির্বাচন করা।
৮ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে
চাঁদের সঙ্গে আমাদের ভিন্ন ধরনের এক সম্পর্ক। ছেলেবেলায় মায়ের মুখে চাঁদ মামার কবিতা শুনে এর প্রতি ভিন্ন এক টান তৈরি হয়। বড় হওয়ার সঙ্গে সঙ্গে গল্প, কবিতা, উপন্যাসে চাঁদের উপস্থিতি আমাদের আরও আপ্লুত করে।
২১ ঘণ্টা আগে