বৃষ্টি মহান আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। পবিত্র কোরআনে বারবার তিনি বৃষ্টির মাধ্যমে তাঁর অপার দানের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এক আয়াতে বলেছেন, ‘আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণের মাধ্যমে মৃতপ্রায় ধরিত্রীকে পুনরুজ্জীবিত করেন; তাতে যাবতীয় জীবজন্তুর বিস্তার ঘটান; তাতে, বায়ুর দিক পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালায় জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা বাকারা: ১৬৪)
বৃষ্টির মাধ্যমেই পৃথিবী প্রাণের স্পন্দনে জেগে ওঠে। উৎপাদিত হয় নানা স্বাদ ও রঙের ফলমূল, শাকসবজি ও খাদ্য, যা খেয়ে মানুষ ও প্রাণিজগৎ জীবনধারণ করে। এরশাদ হয়েছে, ‘আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, তা দিয়ে তোমাদের জীবিকাস্বরূপ ফলমূল উৎপাদন করেন।’ (সুরা বাকারা: ২২)
মানুষের ব্যবহারের জন্য বৃষ্টির পানি নদী-সমুদ্র ও ভূগর্ভে সংরক্ষণের ব্যবস্থাও করেছেন আল্লাহ তাআলা। এরশাদ হয়েছে, ‘আমি আকাশ থেকে পরিমিতভাবে বৃষ্টি বর্ষণ করি, তারপর তা ভূমিতে সংরক্ষণ করি। নিশ্চিত জেনো, আমি তা অপসারণ করতেও সক্ষম।’ (সুরা মুমিনুন: ১৮)
তবে বৃষ্টি যেমন রহমতের, আবার কখনো আজাবেরও হতে পারে। এ কারণে রাসুল (সা.) বৃষ্টি দেখলেই মহান আল্লাহর দরবারে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, যখন বৃষ্টি হতো, তখন রাসুল (সা.) বলতেন, ‘আল্লাহুম্মা সয়্যিবান নাফিআহ।’ অর্থাৎ, ‘হে আল্লাহ, এ বৃষ্টিকে প্রবহমান এবং উপকারী করে দিন।’ (নাসায়ি: ১৫২৩)
সীমালঙ্ঘনকারী অনেক জাতিকে আল্লাহ তাআলা অতিবৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘আমি তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। অতএব চেয়ে দেখো, অপরাধীদের কী পরিণাম হয়ে থাকে।’ (সুরা আরাফ: ৮৪)

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হলো ঐতিহাসিক বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরির ১৭ রমজান মক্কার কুরাইশ এবং মদিনার মুসলমানদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা এক হাজার সুসজ্জিত কাফির বাহিনীর বিরুদ্ধে অভাবনীয় বিজয় লাভ করেন। এই যুদ্ধে ৭০ জন কাফির নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়।
৫ ঘণ্টা আগে
ইমাম আজ-জাহাবি (রহ.) কে ছিলেন? তাঁর বিখ্যাত বই 'সিয়ারু আলামিন নুবালা' এবং হাদিস ও রিজাল শাস্ত্রে তাঁর অভাবনীয় অবদান সম্পর্কে বিস্তারিত জানুন।
৫ ঘণ্টা আগে
মদিনার উত্তপ্ত মরুভূমি। মক্কার কুরাইশদের অন্যায় আর অত্যাচারের জবাব দিতে বদর প্রান্তরে মুখোমুখি হয়েছে হক আর বাতিল। একপাশে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার সশস্ত্র সুসজ্জিত বাহিনী, অন্যপাশে মাত্র ৩১৩ জন অল্পপ্রাণ মুসলিম। কিন্তু সেই মুসলিম বাহিনীর ভিড়ে লুকিয়ে ছিল দুই সাহসী কিশোর—মুআজ ও মুআওয়িজ।
৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগে