পরিবারে শান্তি অতি প্রয়োজনীয় একটি বিষয়। পরিবারে যখন শান্তি থাকে—সবাই মানসিকভাবে স্থিতিশীল থাকে, নিজেদের মাঝে বিশ্বাস ও সম্মান বৃদ্ধি পায়। শান্তিপূর্ণ পরিবেশে সন্তানরা সঠিক মূল্যবোধ শিখে এবং তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে প্রেরণা পায়।
শান্তি ছাড়া পরিবার কখনো পূর্ণাঙ্গ হতে পারে না। পরিবারে শান্তি, স্নেহ ও স্থিতি জীবনের এক অনিবার্য অংশ। ইসলাম এমন চারটি আমলের কথা বলে; যেগুলো পরিবারে বরকত ও প্রশান্তি এনে দিতে পারে—
১. নামাজ প্রতিষ্ঠা করা
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং নিজেও তা অব্যাহত রাখো।’ (সুরা তহা: ১৩২)। পরিবারের সবাই মিলে নিয়মিত নামাজ আদায় করলে তাতে আল্লাহর রহমত নেমে আসে।
২. কোরআন তিলাওয়াত ও আলোচনা
ঘরে পবিত্র কোরআনের আওয়াজ থাকলে তা শয়তানকে তাড়িয়ে দেয়। প্রিয় নবী (সা.) বলেছেন, যে ঘরে কোরআন তিলাওয়াত হয় না, তা মরুভূমির মতো শূন্য।
৩. ধৈর্য ও ক্ষমাশীলতা চর্চা
পরিবারে মনোমালিন্য হয়। তবে ইসলাম শিক্ষা দেয়—ক্ষমা করা উত্তম। রাসুল (সা.) স্ত্রীদের সঙ্গে ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে জীবনযাপন করেছেন। পরিবারে ভুল বোঝাবুঝি হতে পারে, সংকট তৈরি হতে। তবে এসব ক্ষেত্রে অবশ্যই স্বামী-স্ত্রী উভয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে।
৪. দোয়া ও জিকিরের পরিবেশ সৃষ্টি
সকাল-সন্ধ্যা জিকির করা, একে অপরের জন্য দোয়া করা এবং কোনো সমস্যা হলে আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা—এসব কাজ পরিবারে আধ্যাত্মিক প্রশান্তি আনে।
এই চার আমল যদি পরিবারের সদস্যরা মেনে চলেন, তাহলে পরিবার হয়ে উঠতে পারে জান্নাতের এক টুকরো।
লেখক: রাফাত আশরাফ
শিক্ষক

উম্মতের প্রতি সীমাহীন দরদ ও ভালোবাসা থেকে মহানবী মুহাম্মদ (সা.) জীবনের শেষ দিনগুলোতে এবং ঐতিহাসিক বিদায় হজের ভাষণে কিছু চিরন্তন দিকনির্দেশনা রেখে গেছেন। এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি অসিয়ত নিচে আলোচনা করা হলো...
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
ইউনুস (আ.) নিনুওয়া শহরের অধিবাসীদের কাছে সুদীর্ঘকাল দাওয়াত পৌঁছে দেন। তবে তাঁর জাতি অবাধ্যতায় লিপ্ত থাকে এবং ইসলামের বাণী গ্রহণে অস্বীকৃতি জানায়। দীর্ঘদিনের বিফলতায় কষ্ট পেয়ে একপর্যায়ে তিনি আল্লাহর স্পষ্ট নির্দেশ বা অনুমতির অপেক্ষা না করেই এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
১ দিন আগে
দোয়া ইবাদতের মূল। দোয়াকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেকের অভিযোগ, ‘দোয়া করি, কিন্তু কবুল হয় না।’ বস্তুত দোয়া কবুল হওয়ারও কিছু নিয়মনীতি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমাকে ডাকো।
২ দিন আগে