হজ আল্লাহর প্রতি বান্দার অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হজ করলে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতোই নিষ্পাপ হওয়া যায়। (সহিহ্ বুখারি: ১৫২১)। আর কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। (সহিহ্ বুখারি: ১৬৫৮)
হজপালনের জন্য মক্কা গমন করা এবং কিছু আচার-অনুষ্ঠান সম্পাদনের মধ্যেই হজের উদ্দেশ্য শেষ নয়। বরং হজ-পরবর্তী সময়েও রয়েছে তাদের জন্য বিশেষ জীবনযাপন ও আমলি জিন্দেগি। হজের পর পাপমুক্ত জীবনযাপন করাই হলো হজ কবুল হওয়ার লক্ষণ।
হজের পর হাজিরা যদি যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে সেই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে আশা করা যায়। হজ-পরবর্তী জীবনে তারা যদি বেপরোয়া চলাফেরা করে, তাহলে সর্বসাধারণ আর তাদের মধ্যে কোনো তফাৎ থাকে না। তাই নিজে যেমন অন্যায় কাজ থেকে বিরত থাকবে, তেমনি অন্যকেও সব ধরনের অন্যায় থেকে বিরত রাখতে সচেষ্ট হবে।
নিজেকে কলুষমুক্ত রাখতে পাপমুক্ত জীবন গঠন করতে হবে। আকিদা-বিশ্বাস, ইবাদত-বন্দেগি, মুআমালা (লেনদেন), মুআশারা (সমষ্টিগত নীতি নৈতিকতা) ও আখলাক (স্বভাব-চরিত্র) ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর বিধান ও নবীজি (সা.)-এর সুন্নত মেনে চলবে।
যারা পবিত্র কাবা স্বচক্ষে দেখেছে এবং তাওয়াফের সৌভাগ্য লাভ করেছে, যারা সশরীরে রাসুলের রওজায় উপস্থিত হয়ে দরুদ ও সালাম পেশ করেছে—তাদের নিশ্চয়ই এসবের প্রেরণা জাগ্রত হয়েছে, সামনের জীবনেও তাতে অটল অবিচল থাকতে হবে।
ভালো বৈশিষ্ট্যগুলো জাগ্রত ও কার্যকর করে মন্দ স্বভাবের প্রবণতাগুলো নিয়ন্ত্রণ করা—একজন ভালো মানুষ হওয়ার বিকল্পহীন বিষয়। একজন সাধারণ মানুষের অসৎ আচরণের চেয়ে হাজি সাহেবের অসৎ আচরণ অধিক দৃষ্টিকটু। এ কারণে তাদের আচার-ব্যবহার সুন্দর ও শালীন হওয়া অধিক কাম্য।
নামের আগে আলহাজ বা হাজি উপাধি ব্যবহার করে নিজেকে সৌভাগ্যবান মনে করা অনুচিত। হ্যাঁ, একজন হাজি সাহেব তখনই সৌভাগ্যবান হবেন, যখন তার হজ-পরবর্তী জীবন হবে আল্লাহ ও তাঁর রাসুলের দেখানো পথে অনুগামী।
লেখক: শিক্ষক, বাইতুল আকরাম মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স টঙ্গী, গাজীপুর

নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পাঠ করার পর দরুদ শরিফ পাঠ করা সুন্নতে মুয়াক্কাদা, আবার কোনো কোনো ফকিহের মতে তা ওয়াজিব। আমল ও ফজিলতের দিক থেকে নামাজের মধ্যে দরুদে ইবরাহিম পাঠ করা সবচেয়ে উত্তম ও সর্বজনবিদিত। কারণ, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নামাজে পাঠ করার জন্য বিশেষভাবে এই...
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের ইবাদত কবুল হওয়ার প্রাথমিক শর্ত হলো পবিত্রতা। ফরজ গোসলের সঠিক নিয়ম না জানলে আমাদের নামাজসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইবাদত আদায় হবে না। গোসলের সময় যদি এই তিনটি কাজের কোনো একটি বাদ পড়ে, তবে গোসল শুদ্ধ হবে না এবং ব্যক্তি অপবিত্রই থেকে যাবেন: এক. ভালোভাবে মুখ ভরে পানি নিয়ে গড়গড়াসহকারে কুলি করা।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
২ দিন আগে