চলছে হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। মুসলিম উম্মাহর কাছে এ মাসের গুরুত্ব ও তাৎপর্য অনেক। এ মাসে রাসুলুল্লাহ (সা.) পৃথিবীতে আগমন করেছেন। এ মাসেই তিনি ইন্তেকাল করেছেন। তাই এটি একই সঙ্গে আনন্দ ও বেদনার মাস। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি আনুগত্য ও ভালোবাসার নজরানা হিসেবে এ মাসব্যাপী তিনটি বিশেষ কর্মসূচি গ্রহণ করা যায়।
এক. সিরাত পাঠ: সিরাতচর্চা করা মুসলিমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসুল (সা.)-এর প্রতি ইমান আনার দাবি হলো, তাঁর জীবনযাপন, আখলাক-চরিত্র ও আদর্শ সম্পর্কে অবগত হওয়া এবং সে সবকে আমলে পরিণত করা। কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে।’ (সুরা আহজাব: ২১)
দুই. সিরাত মাহফিল: মুসলমানদের ইসলামের বিধিবিধানের কথা স্মরণ করিয়ে দেওয়া মহানবী (সা.)-এর নির্দেশ। তিনি সাহাবিদের নসিহত করতেন। তাই যুগে যুগে আলেমেরা ওয়াজ মাহফিলের মাধ্যমে এ ধারা অব্যাহত রেখেছেন। এর মাধ্যমে নারী-পুরুষ ব্যাপকভাবে ইসলাম সম্পর্কে জানতে পারে। কোরআনে বর্ণিত হয়েছে, ‘আপনি উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকারে আসে।’ (সুরা জারিয়াত: ৫৫)
তিন. সুন্নতের চর্চা: বর্তমান সমাজে অনেক রকম কুসংস্কার আছে। শিরক-বিদআত মহামারি আকার ধারণ করেছে। এসব থেকে বাঁচতে রবিউল আউয়াল মাসটি হোক সুন্নত মোতাবেক আমল করার মাস। রাসুল (সা.) বলেছেন, ‘আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতক্ষণ পর্যন্ত তা ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলার কিতাব ও নবীর সুন্নত।’ (মুয়াত্তা মালেক: ৬৮৫, মুস্তাদরাক হাকেম: ৩১৯)

দৈনন্দিন জীবনের প্রতিটি পদে, প্রতিটি নিশ্বাসে মানুষ মহান আল্লাহর করুণা ও সাহায্যের মুখাপেক্ষী। রবের সাহায্য ছাড়া মানুষের কোনো প্রচেষ্টা বা প্রার্থনাই পূর্ণতা পায় না। আর আল্লাহর অফুরন্ত রহমত ও অনুকম্পা লাভের অন্যতম প্রধান মাধ্যম হলো ‘দোয়া’।
৫ ঘণ্টা আগে
মুমিনের দৈনন্দিন প্রতিটি বৈধ কর্ম, যদি তা সঠিক নিয়তে এবং শরিয়তের সীমারেখা মেনে সম্পাদন করা হয়, তবে তা-ই ইবাদতে পরিণত হয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মৃত্যু—সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য।’ (সুরা আনআম: ১৬২)। জীবনের সবকিছুই যখন আল্লাহর জন্য....
৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে
জুমার নামাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ‘জুমুআহ’ শব্দের অর্থ একত্র হওয়া বা সমবেত হওয়া। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা মসজিদে একত্র হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে যে নামাজ আদায় করেন, সেটিই জুমার নামাজ। এর গুরুত্ব এত বেশি যে, পবিত্র কোরআনে ‘জুমুআহ’...
১ দিন আগে