ঘুম মহান আল্লাহর দেওয়া এক অনন্য নিয়ামত। সারা দিনের ক্লান্তি ও কর্মব্যস্ততার পর পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম মানুষের শরীর ও মনকে সতেজ করে তোলে। তবে অনেক সময় মানুষ ঘুমের মধ্যে নানাবিধ ভয়ংকর বা দুঃস্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়ে। কেউ কেউ ভয়ে হাউমাউ করে কেঁদে ওঠে, আবার কেউবা তীব্র চিৎকারে জেগে ওঠে।
এই ভীতিকর পরিস্থিতি মানুষকে মানসিকভাবে অসুস্থ ও আতঙ্কগ্রস্ত করে তোলে, যার ফলে অনেকে পরে আর স্বাভাবিকভাবে ঘুমাতেও পারে না। দিন-রাতে বা ঘুমের ঘোরে এমন যেকোনো ভয়ের মুহূর্তে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা জরুরি। রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের এই ভীতি থেকে পরিত্রাণের জন্য চমৎকার একটি দোয়া শিখিয়েছেন।
হজরত আয়েশা (রা.) এবং হজরত আমর ইবনে শুয়াইব (রহ.) তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেছেন, আল্লাহর রাসুল (সা.) তাঁদের নির্জনতায়, একাকিত্বে বা ঘুমের ভেতর ভীতিকর পরিস্থিতিতে এই বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিতেন:
‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওয়া আই-ইয়াহদুরুনি।’
অর্থ: আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ বাক্যগুলোর উসিলায়—তাঁর ক্রোধ ও শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ঠতা বা ক্ষতি থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) এই দোয়াটির প্রতি এতটাই গুরুত্ব দিতেন যে তিনি তাঁর সাবালক সন্তানদের এটি মুখস্থ করাতেন এবং যারা নাবালক (ছোট শিশু, যারা পড়তে পারে না) তাদের জন্য এটি লিখে গলায় ঝুলিয়ে দিতেন। (জামে তিরমিজি: ৩৫২৮; সুনানে আবু দাউদ: ৩৮৯৩)

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
১ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ দিন আগে