
রাসুলুল্লাহ (সা.)-এর সৌন্দর্য কেবল বাহ্যিকেই সীমাবদ্ধ ছিল না; তাঁর অন্তরাত্মার দীপ্তি তাকে অনন্য করে তুলেছিল।
কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।’ (সুরা কলম: ৪)। অন্যএক আয়াতে এসেছে, ‘আমি তো তোমাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া: ১০৭)।
এই আধ্যাত্মিক মর্যাদা তাঁর ব্যক্তিত্বকে আরও অনন্য ও দীপ্তিময় করে তোলে।
সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, তাঁর চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, চোখের জ্যোতি হৃদয়কে মুগ্ধ করত, আর মুখমণ্ডল থেকে উদ্ভাসিত মৃদু হাসি মানুষের মন ছুঁয়ে যেত। শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, তাঁর চরিত্রের সৌন্দর্য—সদাচরণ, নম্রতা, ধৈর্য, আন্তরিকতা ও দয়া—সমস্ত মানবজাতির জন্য এক অনন্য আদর্শ স্থাপন করেছিল।
রাসুলুল্লাহ (সা.) ছিলেন এমন এক মহৎ ব্যক্তিত্ব, যিনি সৌন্দর্য এবং নৈতিকতার এক অমোঘ সংমিশ্রণ হয়ে মানব ইতিহাসে চিরন্তন ছাপ রেখে গিয়েছেন। তাঁর জীবন ও চরিত্র আমাদের দেখায় কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, মানবিক নীতি ও নৈতিকতার দীপ্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ।
এভাবে তিনি কেবল চরিত্রের মহিমায় নয়, সৌন্দর্য, সদাচরণ এবং মানবিক আদর্শে সমগ্র বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন।
লেখক: প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

উম্মতের প্রতি সীমাহীন দরদ ও ভালোবাসা থেকে মহানবী মুহাম্মদ (সা.) জীবনের শেষ দিনগুলোতে এবং ঐতিহাসিক বিদায় হজের ভাষণে কিছু চিরন্তন দিকনির্দেশনা রেখে গেছেন। এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি অসিয়ত নিচে আলোচনা করা হলো...
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে
ইউনুস (আ.) নিনুওয়া শহরের অধিবাসীদের কাছে সুদীর্ঘকাল দাওয়াত পৌঁছে দেন। তবে তাঁর জাতি অবাধ্যতায় লিপ্ত থাকে এবং ইসলামের বাণী গ্রহণে অস্বীকৃতি জানায়। দীর্ঘদিনের বিফলতায় কষ্ট পেয়ে একপর্যায়ে তিনি আল্লাহর স্পষ্ট নির্দেশ বা অনুমতির অপেক্ষা না করেই এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
১ দিন আগে
দোয়া ইবাদতের মূল। দোয়াকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেকের অভিযোগ, ‘দোয়া করি, কিন্তু কবুল হয় না।’ বস্তুত দোয়া কবুল হওয়ারও কিছু নিয়মনীতি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমাকে ডাকো।
১ দিন আগে