মনোযোগ ও একাগ্রতা নামাজের প্রাণ। মনোযোগ ধরে রাখার পাশাপাশি নামাজ যেন ভেঙে না যায়, মুসল্লিকে সেদিকে খেয়াল রাখতে হবে। নামাজ যেসব কারণে ভেঙে যায় তার একটি হলো আমলে কাসির। কারও নামাজে আমলে কাসির ঘটলে নামাজ নষ্ট হয়ে যায়। এর কারণে আবার নতুন করে নামাজ পড়তে হয়।
ইসলামের পরিভাষায় আমলে কাসির বলা হয়, নামাজে এমন নড়াচড়া বা কাজকে, যেটির কারণে নামাজের বাইরের কেউ দেখলে মুসল্লি সম্পর্কে তার নিশ্চিত ধারণা জন্মে যে এই মুসল্লি এখন আর নামাজে নেই। এ ধরনের কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যাবে। বিপরীতে যদি নামাজের বাইরের কেউ তাকে দেখে নামাজরত বলে ধারণা করবে এমন কাজ করে, তবে মুসল্লির এই কাজকে আমলে কালিল বলা হবে এবং এমন কাজের কারণে নামাজ নষ্ট হবে না।
আমলে কাসিরের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কেউ নামাজে সিজদা দিতে গিয়ে অথবা বৈঠকে থাকা অবস্থায় মাথা থেকে টুপি পড়ে গেল, সেই টুপি ওঠানোর জন্য দুই হাত এমনভাবে ব্যবহার করল, যাতে তাকে দেখে মনে হলো সে নামাজ পড়ছে না, বরং নামাজের বাইরে অন্য সময় যেভাবে টুপি পরে থাকে, সেভাবে পরছে। তবে ফোনকল এলে এক হাতে মোবাইল ফোন বের করে স্ক্রিনে না তাকিয়ে দ্রুত রিংটোন বন্ধ করে রেখে দিলে বা পকেটে এক হাত ঢুকিয়ে বন্ধ করে দিলে, তা আমলে কালিল হবে এবং নামাজ ভঙ্গ হবে না। (ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত: ৩ / ৪৮৫)

সৌদি আরবের ঐতিহ্যবাহী বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ইতিহাসে এবারই প্রথমবারের মতো এই আন্তর্জাতিক আসরে চালু হচ্ছে পৃথক নারী বিভাগ।
২ ঘণ্টা আগে
হজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের ওপর জীবনে একবার পালন করা ফরজ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা হজের বিধান, গুরুত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন।
৬ ঘণ্টা আগে
মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বাজার। প্রয়োজন মেটাতে, জীবিকা উপার্জন করতে কিংবা নিত্যপণ্য কিনতে প্রতিদিন অসংখ্য মানুষ বাজারে যাতায়াত করেন। বাজারে প্রবেশের সময় নবীজি (সা.) একটি সুন্দর দোয়া শিখিয়েছেন, যা পাঠ করলে মানুষ বিপুল সওয়াবের অধিকারী হতে পারে।
১৩ ঘণ্টা আগে
হজ মূলত মহান আল্লাহর সঙ্গে বান্দার এক নিবিড় আধ্যাত্মিক সংযোগের মাধ্যম। হজের প্রতিটি ধাপ—ইহরাম বাঁধা, কাবা শরিফ তাওয়াফ, সাফা-মারওয়া সায়ি ও আরাফাতের ময়দানে অবস্থান—সবকিছুই নির্দিষ্ট দোয়া ও জিকিরের মাধ্যমে পূর্ণতা পায়। হজের সফরকে অর্থবহ ও পুণ্যময় করতে গুরুত্বপূর্ণ কিছু দোয়া অর্থসহ জেনে নেওয়া প্রয়োজন।
১ দিন আগে