আপনার জিজ্ঞাসা

প্রশ্ন: দায়েমি ফরজ ও সুন্নত কাকে বলে? নারী-পুরুষের দায়েমি ফরজ ও সুন্নতগুলো কী কী? জানতে চাই।
আরাফাত হোসেন, কেরানীগঞ্জ, ঢাকা
উত্তর: ‘দায়েমি’ শব্দের শাব্দিক অর্থ নিরবচ্ছিন্ন, চিরন্তন, সার্বক্ষণিক বা সর্বদা পালনীয়। সাধারণ সামাজিক বা ব্যক্তিগত জীবনে এমন কিছু বিধান রয়েছে, যেগুলো নির্দিষ্ট কোনো সময় বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে পালন করা আবশ্যক।
সহজ কথায় যেসব ফরজ বিধান প্রতিদিন, প্রাত্যহিক জীবনের সার্বক্ষণিক অবস্থায় পালন করা আবশ্যক, তাকে ‘দায়েমি ফরজ’ বলা হয়। আর যেসব সুন্নত আমল দৈনন্দিন জীবনে সার্বক্ষণিকভাবে ধরে রাখা বা চর্চা করা সুন্নত, সেগুলোকে ‘দায়েমি সুন্নত’ বলা হয়।
নারী ও পুরুষের সৃষ্টিগত ও সামাজিক ভূমিকার ভিন্নতার কারণে উভয়ের জন্য দায়েমি ফরজ ও সুন্নতের বিধানে কিছু পার্থক্য নির্ধারণ করেছে।
১. অন্তরে পূর্ণ বিশ্বাস, রবের প্রতি আনুগত্য এবং সব ধরনের শিরক ও কুফর থেকে নিজের ইমানকে সার্বক্ষণিক হেফাজত করা। ২. সর্বাবস্থায় নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢেকে রাখা। ৩. অধীন নারীদের পর্দায় রাখা।
১. সর্বদা ইমানি হালতে থাকা। ২. বেগানা পুরুষের সামনে এবং বাইরে বের হওয়ার সময় শরয়ি মেনে বের হওয়া। ৩. পরপুরুষের দৃষ্টি ও ফিতনা থেকে নিজেকে পূর্ণাঙ্গ পর্দায় রাখা। ৪. প্রয়োজনবশত বেগানা পুরুষের সঙ্গে কথা বলার সময় আওয়াজ নিচু রাখা এবং পরপুরুষকে আকৃষ্ট করে এমন কণ্ঠস্বর পরিহার করা। ৫. স্বামীর অনুপস্থিতিতে তাঁর সম্মান, গৃহের নিরাপত্তা ও ধনাঢ্য বা সম্পদের সঠিক সুরক্ষা বিধান করা।
১. টুপি পরিধান করা। ২. সুন্নত তরিকায় চুল রাখা বা ছাঁটা। ৩. ঠোঁটের সীমানা স্পর্শ করার আগেই নিয়মিত মোচ কেটে ছোট রাখা। ৪. মেসওয়াক করা। ৫. দাড়ি দীর্ঘ রাখা। ৬. টাখনুর ওপরে ঢিলেঢালা, শালীন ও সুন্নতি পোশাক পরিধান করা। ৭. নিয়মিত নখ কাটা। ৮. গুপ্তস্থানের লোম পরিষ্কার রাখা। ৯. মলত্যাগের পর পবিত্রতার জন্য ঢিলা বা টিস্যু ব্যবহার করা। ১০. পেশাবের পর পবিত্রতা অর্জনে কুলুপ বা টিস্যু ব্যবহার করা।
১. মাথার চুল নিয়মিত আঁচড়িয়ে পরিপাটি ও সুন্দর রাখা। ২. মেসওয়াক করা। ৩. ঢিলেঢালা, পুরো শরীর আচ্ছাদনকারী মার্জিত পোশাক পরিধান করা। ৪. নিয়মিত নখ কাটা। ৫. গুপ্তস্থানের লোম পরিষ্কার রাখা। ৬. শৌচকার্য সম্পাদনের সময় বিশুদ্ধতার জন্য টিস্যু বা ঢিলা ব্যবহার করা। ৭. ঋতুস্রাবের দিনগুলোতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিষ্কার কাপড়ের পট্টি বা স্যানিটারি প্যাড ব্যবহার করা।
উত্তর দিয়েছেন: মুফতি হাসান আরিফ, ইসলামবিষয়ক গবেষক

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকছে পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ। এ ছাড়া সেরা ১০ বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্মারক ও পুরস্কার।
৬ মিনিট আগে
বিদায় হজ সেরে মদিনায় ফেরার পর থেকেই রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র কথা ও আচরণে এক বিদায়ী সুর ফুটে উঠছিল। শরিয়তের পূর্ণতায় বিধান নাজিল হলো, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম।’ (সুরা মায়িদা: ৩)। গভীর প্রজ্ঞাসম্পন্ন সাহাবিগণ মহানবী...
২ ঘণ্টা আগে
পবিত্র ধূলির ধরণিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বরকতময় আগমন থেকে শুরু করে মহান রবের পানে প্রস্থান—সুদীর্ঘ এই পুরো জীবনপরিক্রমায় যে কয়জন ধন্য মানুষ তাঁকে সবচেয়ে কাছ থেকে দেখার ও পরম মায়ায় আগলে রাখার সৌভাগ্য লাভ করেছিলেন, তাঁদের অনন্য উচ্চতায় হজরত উম্মে আইমান (রা.)।
২ ঘণ্টা আগে
‘দোয়া’ একটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ আহ্বান করা, সাহায্য প্রার্থনা করা বা সম্বোধন করা। আর ইসলামি পরিভাষায় দোয়া হলো—বান্দা কর্তৃক চরম বিনীত ও আকুলচিত্তে নিজের অক্ষমতা প্রকাশ করে মহান রবের নিকট কল্যাণ কামনা ও সাহায্য প্রার্থনা করা।
২ ঘণ্টা আগে