Ajker Patrika

দাওরায়ে হাদিস পরীক্ষা ২০২৭: পরিদর্শক ও পরীক্ষক নিচ্ছে আল-হাইআতুল উলয়া

ইসলাম ডেস্ক
দাওরায়ে হাদিস পরীক্ষা ২০২৭: পরিদর্শক ও পরীক্ষক নিচ্ছে আল-হাইআতুল উলয়া
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ’আতিল কওমিয়া বাংলাদেশ’। ছবি: সংগৃহীত

২০২৭ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আরও ২৫০ জন সহকারী নেগরান (সহকারী পরিদর্শক) ও ৫৫ জন মুমতাহিন (পরীক্ষক) নিয়োগের ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ’আতিল কওমিয়া বাংলাদেশ’।

এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত শর্তে আবেদন আহ্বান করা হয়েছে। তবে যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

আবেদনের শর্তাবলি ও যোগ্যতা

সহকারী নেগরান পদ:

  • ১. প্রার্থীকে দাওরায়ে হাদিস (তাকমিল) শ্রেণির বর্তমান শিক্ষক হতে হবে এবং সংশ্লিষ্ট শ্রেণিতে কিতাব পাঠদানে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ২. পরীক্ষার হল পরিচালনায় দক্ষতা, আমানতদারি ও গোপনীয়তা রক্ষা এবং প্রধান নেগরানের নির্দেশ অনুসরণের সক্ষমতা থাকতে হবে।
  • ৩. আল-হাইআতুল উলয়া আয়োজিত কর্মশালা ও মতবিনিময় সভায় অংশগ্রহণে সম্মত হতে হবে।

মুমতাহিন পদ:

  • ১. দাওরায়ে হাদিস শ্রেণির বর্তমান শিক্ষক হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট স্তরে কিতাব পাঠদানে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ২. দাওরায়ে হাদিস বা ফজিলত স্তরের কেন্দ্রীয় পরীক্ষায় গুরুত্বপূর্ণ কিতাবের খাতা (উত্তরপত্র) মূল্যায়নে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
  • ৩. নির্ধারিত কেন্দ্রে উপস্থিত থেকে উত্তরপত্র মূল্যায়নের মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের হাইআতুল উলয়ার নির্ধারিত লিংক থেকে ফরম ডাউনলোড করে তথ্য পূরণ করতে হবে। এরপর স্ব-স্ব মাদ্রাসার প্রিন্সপাল বা শিক্ষাসচিবের স্বাক্ষর, সিলসহ মাদ্রাসা এডমিনের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। আবেদনে সাম্প্রতিক রঙিন ছবি ও প্রয়োজনীয় তথ্যাদি স্পষ্ট স্ক্যান কপি হিসেবে সংযুক্ত করতে হবে। পূর্বের মুমতাহিন আইডি থাকলে তা উল্লেখ করতে বলা হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬ (রোববার/২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি)

বাছাইকৃত আবেদনকারীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক পদে নিয়োগ দেওয়া হবে এবং বাকি যোগ্যদের অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের আদেশক্রমে এ বিজ্ঞপ্তিটি জারি করেছেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মু. অছিউর রহমান। তিনি আসন্ন দাওরায়ে হাদিস পরীক্ষা সফল করতে সব মাদ্রাসা কর্তৃপক্ষ ও মুহতামিমদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত