সুরা কোরাইশ পবিত্র কোরআনের ১০৬তম সুরা। কোরাইশ মূলত রাসুল (সা.)-এর দ্বাদশ পুরুষ নজর বিন কিনানাহর উপাধি। পরে তাঁর বংশধরেরা কোরাইশ নামে পরিচিতি লাভ করেন। এ সুরায় কোরাইশদের নিয়ে আলোচনা করা হয়েছে, তাই এর নাম ‘কোরাইশ’ রাখা হয়েছে।
মক্কায় অবতীর্ণ সুরাটিতে আল্লাহ তাআলা কোরাইশদের প্রতি তাঁর বিশেষ নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের একমাত্র তাঁরই ইবাদত করার নির্দেশ দেন। ইরশাদ করেন, ‘যেহেতু কোরাইশের লোকেরা অভ্যস্ত, অর্থাৎ তারা শীত ও গ্রীষ্মকালে (ইয়েমেন ও সিরিয়ায়) সফর করতে অভ্যস্ত, তাই তারা যেন এই ঘরের (পবিত্র কাবাঘরের) মালিকের ইবাদত করে, যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয়ভীতি থেকে নিরাপদ রেখেছেন।’ (সুরা কোরাইশ: ১-৪)
মহানবী (সা.)-এর আগমনের আগে আরব অঞ্চলে মানুষের জানমালের নিরাপত্তা ছিল না। কিন্তু কোরাইশরা যেহেতু বায়তুল্লাহ শরিফের আশপাশে বাস করত এবং তার সেবা করত, তাই আরবের সব লোক তাদের সেবা করত। তারা কোথাও সফর করলে তাদের কেউ ক্ষতি করত না। এই সুবাদে তারা প্রতিবছর গ্রীষ্মকালে ইয়েমেনে এবং শীতকালে সিরিয়ায় নিরাপদে বাণিজ্যিক সফর করত। মক্কায় কোনো খেত-খামার ছিল না। তা সত্ত্বেও এসব সফরের কল্যাণে তারা সচ্ছল জীবন যাপন করত। আল্লাহ তাআলা এই সুরায় তাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তারা যে নিরাপত্তা ও সচ্ছলতা উপভোগ করছে, তা পবিত্র কাবাঘরের প্রতিবেশী হওয়ার কল্যাণেই। সুতরাং অন্যান্য দেব-দেবীর উপাসনা বাদ দিয়ে একমাত্র এই পবিত্র ঘরের মালিক মহান আল্লাহরই ইবাদত করা উচিত তাদের।
সুরা কোরাইশ থেকে আমাদের শেখার বিষয় হলো—
এক. আমাদের নিরাপত্তা ও রিজিকদাতা একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং একমাত্র তাঁরই ইবাদত করা বাঞ্ছনীয়।
দুই. ধর্মীয় কারণে যারা সাধারণ মানুষের সমীহ পায়, তাদের অন্যদের তুলনায় অধিক পরিমাণে ইবাদত-বন্দেগি করা উচিত।
তিন. উপকারকারীর উপকার স্বীকার না করা ও কৃতজ্ঞতা প্রকাশ না করা নিন্দনীয়।
চার. নিজ শহরে পর্যাপ্ত উৎপাদনের ব্যবস্থা না থাকলে ভিন্ন শহরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা বুদ্ধিমত্তার পরিচায়ক।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে
আমাদের সমাজে অনেকেই মনে করেন, শিরক মানেই কেবল বাহ্যিক কোনো মূর্তি বা প্রতিমার পূজা করা। কিন্তু কোরআনুল কারিম এবং সুন্নাহর গভীর অধ্যয়ন আমাদের ভিন্ন বার্তা দেয়। ইসলামে এমন বহু বিশ্বাস, চিন্তা ও আচরণকে শিরক হিসেবে সাব্যস্ত করা হয়েছে, যা মূর্তিপূজার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
১১ ঘণ্টা আগে
রোজা, হজ, কোরবানি, ঈদসহ ইসলামের মৌলিক এবং গুরুত্বপূর্ণ বহু বিধান চন্দ্রমাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই একজন সচেতন মুসলমানের জন্য হিজরি মাসের হিসাব রাখা এবং প্রতি মাসে নতুন চাঁদের খবর নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি দায়িত্ব।
১৩ ঘণ্টা আগে
মুসলিম জাহানের হৃৎস্পন্দন পবিত্র কাবা শরিফ। প্রতিবছর নতুন হিজরি বছরের শুরুতে তথা ১ মহররমের রাতে কাবার গায়ে চড়ানো হয় এক নতুন গিলাফ, যা আরবিতে ‘কিসওয়াহ’ (الكسوة) নামে পরিচিত। মক্কার ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর হোলি কাবার কিসওয়াহ’ অত্যন্ত নিখুঁতভাবে এই পবিত্র গিলাফ তৈরি করে।
১৭ ঘণ্টা আগে