
নবীজি (সা.)-এর দেহ-নিঃসৃত ঘাম সুবাস ছড়াতো। সাহাবায়ে কেরাম তাঁর পবিত্র হাতের ছোঁয়ায় অনুভব করতেন মিশকে আম্বরের সুঘ্রাণ। আল্লাহ তাআলা তাঁর হাবিবকে এমন কুদরতি বৈশিষ্ট্য প্রদান করে ছিলেন।
তাঁর ঘাম ছিল মেশক আম্বরের চেয়েও অধিক সুগন্ধিময়। মেশক আম্বর উন্নত মানের সুগন্ধি, যা হরিণের মৃগনাভি থেকে তৈরি করা হয়। নবীজি (সা.)-এর ঘ্রাণ ছিল এর চেয়েও বেশি সুগন্ধিময়। তিনি যে পথ দিয়ে হেঁটে যেতেন, কেউ তার তালাশে বের হলে সে সুবাসের কারণে বলতে পারত রাসুল (সা.) এই পথ ধরে গমন করেছেন। পথিকেরা সেই সুবাসে বিমোহিত হতো।
হজরত জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, একবার রাসুল (সা.) তার গালে হাত বুলিয়ে ছিলেন। তিনি বলেন, ‘তাঁর হাতের এমন কোমলতা ও সুবাস অনুভব করেছি, যেন তা আতরের কস্তুরি থেকে বের করে এনেছেন।’ (সহিহ্ মুসলিম: ২৩২৯)
হজরত আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর (বরকতমহয় শরীরের) চেয়ে বেশি সুগন্ধিময় কোনো আম্বর, মেশক বা অন্য কোনো বস্তুর ঘ্রাণ আমি পাইনি। (সহিহ্ মুসলিম: ৫৮৪৫)
নবীজি (সা.) প্রায় সময় হজরত উম্মে সুলাইমের ঘরে যেতেন। উম্মে সুলাইম ঘরে না থাকলে নবীজি (সা.) তার বিছানায় ঘুমাতেন। একবারে ঘটনা—
হজরত আনাস (রা.) বলেন, একদিন হজরত উম্মে সুলাইম ঘরে ছিলেন না। নবীজি (সা.) এলেন এবং তার বিছানায় ঘুমালেন। অতঃপর উম্মে সুলাইম চলে এলেন। তাকে বলা হলো, ‘নবীজি (সা.) আপনার ঘরে, আপনার বিছানায় ঘুমিয়ে আছেন।’
হজরত আনাস (রা.) বলেন, উম্মে সুলাইম ঘরে এলেন। দেখলেন, নবীজি (সা.) ঘেমেছেন, তাঁর ঘাম মোবারক চামড়ার বিছানার ওপর জমে আছে। উম্মে সুলাইম তার কৌটা খুলে সে ঘাম মুছে মুছে শিশিতে ভরতে লাগলেন। হঠাৎ নবীজি (সা.) ঘুম থেকে উঠলেন। তাকে বললেন, ‘তুমি কি করছ, হে উম্মে সুলাইম?’ তিনি বললেন, ‘হে আল্লাহর রাসুল, আমাদের শিশুদের বরকতের উদ্দেশ্যে নিচ্ছি।’ নবীজি (সা.) বললেন, ‘ভালোই করেছ।’ (সহিহ্ মুসলিম: ৫৮৪৮)
লেখক: মাদরাসা শিক্ষক টঙ্গী, গাজীপুর

কোরবানি মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের এক অনন্য পরীক্ষা। ইসলামের ইতিহাসে এই ইবাদতের মূলে রয়েছে পিতা ও পুত্রের এক বিস্ময়কর আত্মসমর্পণের গল্প, যা আজও মুমিন হৃদয়ে খোদাভীতির সঞ্চার করে।
৩২ মিনিট আগে
মানুষের জীবনের অবিরাম দৌড়ঝাঁপ, শ্রম আর সাধনার অন্তরালে লুকিয়ে আছে একটি গভীর আকাঙ্ক্ষা—একটুখানি শান্তি ও প্রশান্তি। কেউ মনে করে, বিপুল অর্থ-সম্পদের মাঝেই সুখ নিহিত, কেউ আবার ক্ষমতার উচ্চ আসনে শান্তি খুঁজে বেড়ায়।
২ ঘণ্টা আগে
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ‘হজ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত একটি ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর জীবনে একবার হজ করা ফরজ। হজের এই দীর্ঘ সফরটি নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি ও বিধানের সমষ্টি। হজের প্রতিটি ধাপ এবং কাজকে ইসলামি শরিয়ত তিনটি প্রধান ভাগে বিভক্ত করেছে।
৯ ঘণ্টা আগে
নিজের শক্তি, ক্ষমতা কিংবা সামাজিক দাপটের কারণে কোনো মানুষ হিদায়েত লাভ করতে পারে না। হিদায়েত সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। তিনি নিজ অনুগ্রহে যাকে ইচ্ছা হিদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা স্বীয় ন্যায়বিচারের ভিত্তিতে পথভ্রষ্ট করেন।
১৩ ঘণ্টা আগে