সুরা আসর কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এ সুরায় মোট তিনটি আয়াত এবং ১৪টি শব্দ রয়েছে। সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, তাই এটি মাক্কি সুরা হিসেবে পরিচিত।

পবিত্র কোরআনের ১০৩তম সুরা হলো সুরা আসর (سورة العصر)। মাত্র তিনটি আয়াতবিশিষ্ট এই সংক্ষিপ্ত সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। ইমাম শাফেয়ি (র.)-এর মতে, যদি মানুষ কেবল এই সুরা নিয়ে চিন্তা করত, তবে তাদের ইহকাল ও পরকাল সংশোধনের জন্য এটিই যথেষ্ট হতো।
| আরবি | বাংলা উচ্চারণ | অনুবাদ |
|---|---|---|
| وَالْعَصْرِ | ওয়াল আসরি। | কসম যুগের (সময়ের)। |
| إِنَّ الْإِنْسَانَ لَفِي خُسْرٍ | ইন্নাল ইনসা-না লাফি খুসরি। | নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। |
| إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ | ইল্লাল্লাজিনা আ-মানু ওয়া আমিলুস সালিহা-তি ওয়া তাওয়া-সাও বিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিস সাবরি। | র |
তৎকালীন মক্কার কুরাইশ নেতা ওয়ালিদ ইবনে মুগিরা ও আস ইবনে ওয়াইলরা দাবি করতেন যে, মুহাম্মদ (সা.) ক্ষতির মধ্যে রয়েছেন। তাঁদের এই অসার দাবির জবাবে আল্লাহ তাআলা এই সুরা নাজিল করেন।
অন্য এক বর্ণনামতে, জাহিলি যুগে আবু বকর সিদ্দিক (রা.)-এর এক বন্ধু কালাদাহ ইবনে উসাইদ তাঁকে ইসলাম গ্রহণের জন্য উপহাস করে বলেছিলেন যে, তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত। তাঁর জবাবে আল্লাহ এই সুরার মাধ্যমে স্পষ্ট করেন যে, প্রকৃত ক্ষতি পার্থিব নয়, বরং পারলৌকিক।
এই সুরায় আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন যে, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে চারটি গুণ যাদের মধ্যে থাকবে, তারা এই ক্ষতি থেকে মুক্ত থাকবে:
তাফসিরে মাআরিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী, মানুষের আয়ু হলো তার ব্যবসার আসল পুঁজি। বরফ বিক্রেতার যেমন বরফ গলে যাওয়ার আগেই তা বিক্রি করতে হয়, তেমনি মানুষের হায়াত বা আয়ু শেষ হওয়ার আগেই তাকে এই চার গুণ অর্জন করতে হবে। প্রতিটি সেকেন্ড মানুষের জীবনের পুঁজি কমিয়ে দিচ্ছে, তাই সময়ের সদ্ব্যবহারই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ।
সুরা আসর আমাদের শেখায় যে, জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। কেবল নিজে ভালো হওয়া মুক্তির জন্য যথেষ্ট নয়, বরং সমাজকে সত্য ও ধৈর্যের পথে পরিচালনা করাও মুমিনের দায়িত্ব।

কোনো কোনো অঞ্চলে এ কথা প্রচলিত আছে—কোরবানির ঈদের দিন হাঁস-মুরগি জবাই করা যায় না। এ বিষয়ে ইসলামের বিধান হলো, হাঁস-মুরগি দিয়ে কোরবানি আদায় হয় না, তা ঠিক। কিন্তু এগুলো কোরবানির ঈদের দিন জবাই করা যাবে না—এমন কথা ঠিক নয়। কোরবানির দিনগুলোয় মাংস খাওয়ার জন্য হাঁস-মুরগি জবাই করা যাবে।
৮ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত উপজেলা ইটনা। জল ও স্থলের এই মিতালির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মোগল স্থাপত্যশৈলীর এক বিস্ময়—‘ইটনা শাহি মসজিদ’। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ‘গায়েবি মসজিদ’ নামেই বেশি পরিচিত। উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি এলাকায় অবস্থিত মসজিদটি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের...
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে
আকাশে মেঘ জমে বৃষ্টি বর্ষিত হওয়া আল্লাহ তাআলার অসীম রহমতের অপূর্ব নিদর্শন। বৃষ্টি যেমন মৃত জমিনকে জীবিত করে তোলে, তেমনি মানুষের অন্তরেও এনে দেয় প্রশান্তি ও সজীবতা।
১৫ ঘণ্টা আগে