মিসরের কায়রোতে অবস্থিত বিশ্ব বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মসজিদটিই আল-আজহার মসজিদ হিসেবে পরিচিত। ৯৭২ সালে জাওহার আল-সিকিলির নতুন প্রতিষ্ঠিত রাজধানী কায়রোর জন্য এটি নির্মাণ করা হয় এবং রমজানের ৭ তারিখ এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আজ-জাহরা হজরত ফাতিমা (রা.)-এর উপাধী। আজ-জাহরা থেকেই আল-আজহার শব্দের উৎপত্তি। ফাতেমি আমলে নির্মিত হওয়ায় হজরত ফাতিমার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে এর নাম রাখা হয় আল-আজহার।
প্রতিষ্ঠার পর ৯৮৯ সালে মসজিদ কর্তৃপক্ষ ৩৫ জন ইসলামি পণ্ডিতকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। এরপর ধীরে-ধীরে মসজিদটি বিকশিত হতে থাকে। পর্যায়ক্রমে তা অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। পুরো বিশ্বে যা আল-আজহার বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। আল-আজহার দীর্ঘদিন ধরে সুন্নি ধর্মতত্ত্ব ও ইসলামি আইন অধ্যয়নের জন্য মুসলিম বিশ্বের সেরা প্রতিষ্ঠান বিবেচিত হয়ে আসছে।
প্রতিষ্ঠার পর আইয়ুবি শাসনামলে এই বিদ্যালয় অবহেলার শিকার হয়। কারণ শিয়া ইসমাইলিদের হাতে প্রতিষ্ঠিত হওয়ায় আইয়ুবি রাজবংশ আল-আজহারকে পৃষ্ঠপোষকতা দেয়নি। অবশ্য মামলুক শাসনামল থেকে আজ পর্যন্ত ভালোই উন্নতি করেছে আল-আজহার বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়কে বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান এবং মিসরের ইসলামের প্রতীক মনে করা হয়।

ইসলাম ধর্মের মূল ভিত্তি ও পঞ্চ স্তম্ভের অন্যতম প্রধান স্তম্ভ হলো নামাজ। কালিমার মাধ্যমে ইমান আনয়নের পর একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ। সঠিক নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক বা ফরজ।
৪ ঘণ্টা আগে
সুস্থতা মহান আল্লাহর দেওয়া অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। তবে মানুষের জীবনে অসুস্থতা আসা অস্বাভাবিক নয়; এটি কখনো গুনাহ মাফের মাধ্যম, আবার কখনো ধৈর্যের পরীক্ষা। ইসলাম অসুস্থ হলে যেমন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবনের তাগিদ দিয়েছে, তেমনি শিখিয়েছে মহান শাফি বা আরোগ্যদাতার দরবারে দোয়া করার পদ্ধতি।
১০ ঘণ্টা আগে
ইসলামে নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পূর্বে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাহাজ্জুদ আদায় করা বাধ্যতামূলক ছিল। তিনি নিয়মিত এই নামাজ পড়তেন...
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে