বাংলাদেশের নানা প্রান্তে এখনো অনেক প্রাচীন স্থাপনা সগৌরবে দাঁড়িয়ে আছে—সেসবের মধ্যে মসজিদের সংখ্যাই বেশি। দুর্ভাগ্য এবং হতাশার কথা হলো, সেসব মসজিদের ইতিহাস আমরা অধিকাংশই জানি না। জানার মতো তেমন আর্কাইভ কিংবা তথ্যসমৃদ্ধ পুস্তকাদিও দুর্লভ।
কিছু কিছু মসজিদ আছে যেগুলো নিয়ে স্বল্প বিস্তর গবেষণা, আলাপ-আলোচনা হলেও অধিকাংশ মসজিদ নিয়েই তেমন গবেষণা কিংবা অনুসন্ধান হয় না। অথচ বাংলাদেশের গ্রামবাংলায়, অনেক জায়গায় এখনো কত প্রাচীন মসজিদ ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে! শংকরপাশা শাহী জামে মসজিদ তেমনই এক প্রাচীন মসজিদ।
শংকরপাশা মসজিদের অবস্থান
ভ্রমণপ্রিয় মানুষের প্রিয় জেলা হবিগঞ্জের বুকে অবস্থিত পাঁচ শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই মসজিদ। স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন কালের সাক্ষী এ মসজিদটি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল ও রাজিউড়া গ্রামের মধ্যবর্তী শংকরপাশা গ্রামে প্রায় ছয় একর জমি জুড়ে বিস্তৃত। সুলতানি আমলের স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন এটি।
টিলার ওপর নির্মিত বলে অনেক দূর থেকে সহজেই দর্শনার্থীদের নজরে পড়ে এবং মসজিদের চমৎকার নির্মাণশৈলী সহজেই দৃষ্টি কাড়ে। উন্নত মানের পোড়া ইট কেটে ইমারতে সেঁটে দেওয়া। গায়ে কোনো প্রলেপ নেই। দেয়ালের বাইরের অংশে পোড়া ইটের ওপর বিভিন্ন নকশা। মসজিদের সঙ্গেই রয়েছে একটি শিলালিপি—যা প্রাচীনকালের সাক্ষ্য বহন করে।
শংকরপাশা মসজিদের বিভিন্ন নাম
শংকরপাশা মসজিদটি লাল রঙের বলে অনেকে এটিকে লাল মসজিদও বলে থাকেন। আবার টিলার ওপর বলে কেউ কেউ বলেন টিলা মসজিদ। দুটি মিলিয়ে লাল টিলা মসজিদও বলা হয়। তবে যে নামেই ডাকা হোক—সবাই খুব সহজেই মসজিদটি চিনতে পারেন। তবে স্থানীয়রা এই মসজিদকে ডাকেন গায়েবি মসজিদ বলে।
শংকরপাশা মসজিদের নকশা
শংকরপাশা মসজিদের নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি দৃষ্টি কাড়ে সবার। মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। সুলতানি আমলের বর্গাকার এ মসজিদের দেয়ালের দৈর্ঘ্য ২১ ফুট ৫ ইঞ্চি। এর সামনে পাঁচ ফুট চার ইঞ্চি প্রশস্ত বারান্দা।
মসজিদের চারটি কোণে রয়েছে চারটি অষ্টভুজাকৃতির বুরুজ। উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালেও একই রকম বুরুজ রয়েছে। মসজিদের পূর্বদিকের সদরে রয়েছে খাঁজ আর খিলানশোভিত তিনটি প্রবেশপথ। মধ্যবর্তী প্রবেশপথটি অন্য দুটি প্রবেশপথ থেকে প্রশস্ত ও উঁচু। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আছে বারান্দা।
শংকরপাশা মসজিদের নির্মাণ ইতিহাস
উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায়, ১৫১৩ সালে নির্মাণকাজ সমাপ্ত হওয়া এই মসজিদটি নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা মজলিশ আমিন। মসজিদের পাশেই আছে তার মাজার। কালের বিবর্তনে এক সময় মসজিদ সংলগ্ন এলাকা বিরান ভূমিতে পরিণত হয়ে জঙ্গলবেষ্টিত হয়ে পড়লেও পরবর্তীকালে এলাকায় জনবসতি গড়ে উঠলে জঙ্গলে আবাদ করতে গিয়ে বের হয়ে আসে মসজিদটি। অনেক দিন অজানা থাকার পর হঠাৎ আবিষ্কার হওয়াতেই স্থানীয়রা এই মসজিদকে ডেকে থাকে গায়েবি মসজিদ।

বিবৃতিতে বিশেষভাবে টানা ৩০ দিন ধরে মসজিদুল আকসার গেটগুলো মুসল্লিদের জন্য বন্ধ রাখার নিন্দা জানানো হয়। মন্ত্রীরা পুনর্ব্যক্ত করেন যে, ১৪৪ একর আয়তনের পুরো মসজিদুল আকসা প্রাঙ্গণটি শুধু মুসলমানদের ইবাদতের জায়গা। তাঁরা স্পষ্ট করে বলেন, জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘জেরুজালেম আওকাফ ও আল...
৫ ঘণ্টা আগে
হেরা গুহায় যখন প্রথম ওহি ‘ইকরা’ নাজিল হলো, তখন ভয়ে প্রকম্পিত নবীজিকে পরম মমতায় জড়িয়ে ধরে অভয় দিয়েছিলেন এই মহীয়সী নারী। নবুওয়াতের সেই কঠিন শুরুর দিনগুলোতে তিনি ছিলেন নবীজির ছায়ার মতো সঙ্গী। তিনিই প্রথম ব্যক্তি যিনি নবীজির নবুওয়াতের ওপর ইমান এনেছিলেন এবং ইসলামের প্রথম নারী হিসেবে নিজেকে সঁপে দিয়েছিলেন
৬ ঘণ্টা আগে
২০২৬ সালের পবিত্র হজের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।
৭ ঘণ্টা আগে
ইসলামে জিহ্বার হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বল্পভাষী হওয়া যেমন চারিত্রিক বৈশিষ্ট্য, তেমন পরকালীন মুক্তির অন্যতম মাধ্যম। অনিয়ন্ত্রিত ও লাগামহীন কথাবার্তা অনেক সময় ঝগড়া-বিবাদ এবং সামাজিক অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়।
১৪ ঘণ্টা আগে