
জীবনকে সুশৃঙ্খল করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য পেতে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| ফজর | ০৩:৪৫ মিনিট | ০৫:১২ মিনিট |
| জোহর | ১২:০২ মিনিট | ০৪:৪০ মিনিট |
| আসর | ০৪:৪১ মিনিট | ০৬:৪৯ মিনিট |
| মাগরিব | ০৬:৫২ মিনিট | ০৮:১৬ মিনিট |
| এশা | ০৮:১৭ মিনিট | ০৩:৪০ মিনিট |
ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সাথে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:
বিয়োগ করতে হবে
যোগ করতে হবে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

পবিত্র আশুরা আজ। মুসলিম উম্মাহর জন্য ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি গভীর শোকের দিন। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
দৈনন্দিন জীবনে চলতে-ফিরতে মানুষ নানা কারণে শারীরিক ব্যথায় আক্রান্ত হয়। দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিমায় বসে বা শুয়ে থাকা, অতিরিক্ত পরিশ্রম, দীর্ঘ পথ হাঁটা কিংবা কোনো আঘাতজনিত কারণে শরীরে তীব্র ব্যথার সৃষ্টি হতে পারে। শরীরে এই ধরনের সাময়িক বা দীর্ঘস্থায়ী ব্যথা শুরু হলে অনেকেই অতিরিক্ত দুশ্চিন্তায় পড়েন।
১৫ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রায় দেড় লাখ মুসলমানের বসবাস, যা মোট জনসংখ্যার দশমিক ১ শতাংশ। আমেরিকা আবিষ্কারের প্রথম দিকেই পর্তুগিজ নাবিকেরা আফ্রিকান মুসলমানদের দাস হিসেবে এখানে নিয়ে এসেছিলেন। ৫০০ বছরের দীর্ঘ রক্তক্ষয়ী ইতিহাস পেরিয়ে বর্তমানে মুসলমানরা ব্রাজিলের অন্যতম অগ্রসর জাতিতে পরিণত হয়েছে।
১৮ ঘণ্টা আগে
মহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। পৃথিবীর সূচনালগ্ন থেকেই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। যুগে যুগে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে এই দিনে। যেমন—এই দিনে হজরত মুসা (আ.)-এর ওপর আসমানি কিতাব তাওরাত অবতীর্ণ হয়। তিনি ও তাঁর উম্মত ফেরাউনের অত্যাচার-নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন। (সহিহ বুখারি: ২০০৪)।
২১ ঘণ্টা আগে