সুরা ইনশিরাহ কোরআনের ৩০তম পারায় অবস্থিত। এতে মোট আটটি আয়াত রয়েছে। সুরাটি মক্কায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সুরা হিসেবে পরিচিত। সুরাটির অন্য নাম সুরা শারহ।

পবিত্র কোরআনের ৯৪তম সুরা হলো সুরা ইনশিরাহ (سورة الشرح)। জীবনযুদ্ধে হতাশ মুমিনদের জন্য এই সুরা এক মহা আশা ও সান্ত্বনার বাণী। এতে মহান আল্লাহ তাআলা নবীজি (সা.)-এর মর্যাদা ও কষ্টের পরে সুখের অমোঘ সত্যটি বর্ণনা করেছেন।
| আরবি | বাংলা উচ্চারণ | অনুবাদ |
|---|---|---|
| أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ | ১. আলাম নাশরাহ লাকা সাদরাক। | আমি কি আপনার কল্যাণে আপনার বক্ষ প্রশস্ত করে দিইনি? |
| وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ | ২. ওয়া ওয়াদানা আনকা উইজরাক। | এবং আমি আপনার থেকে অপসারিত করেছি আপনার সেই ভার। |
| الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ | ৩. আল্লাজি আনকাদা জাহরাক। | যা আপনার পিঠ নুইয়ে দিয়েছিল। |
| وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ | ৪. ওয়া রাফানা লাকা জিকরাক। | এবং আমি আপনার কল্যাণে আপনার মর্যাদাকে (চর্চাকে) উচ্চ শিখরে উন্নীত করেছি। |
| فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا | ৫. ফা-ইন্না মাআল উসরি ইউসারা। | অতঃপর নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি (সহজ অবস্থা) রয়েছে। |
| إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا | ৬. ইন্না মাআল উসরি ইউসরা। | নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। |
| فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ | ৭. ফা-ইজা ফারাগতা ফানসাব। | অতএব, আপনি যখনই অবসর পান, তখনই (ইবাদতে) কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করুন। |
| وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ | ৮. ওয়া ইলা রাব্বিকা ফারগাব। | আর আপনার প্রতিপালকের প্রতিই নিবিষ্ট হোন। |
সুরা ইনশিরাহ আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা করতে। জীবনের কঠিন সময়ে সুরাটি আমাদের মনে প্রশান্তি আনে এবং পরকালের ইবাদতে মনোযোগী হওয়ার অনুপ্রেরণা দেয়।

কোনো কোনো অঞ্চলে এ কথা প্রচলিত আছে—কোরবানির ঈদের দিন হাঁস-মুরগি জবাই করা যায় না। এ বিষয়ে ইসলামের বিধান হলো, হাঁস-মুরগি দিয়ে কোরবানি আদায় হয় না, তা ঠিক। কিন্তু এগুলো কোরবানির ঈদের দিন জবাই করা যাবে না—এমন কথা ঠিক নয়। কোরবানির দিনগুলোয় মাংস খাওয়ার জন্য হাঁস-মুরগি জবাই করা যাবে।
৮ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত উপজেলা ইটনা। জল ও স্থলের এই মিতালির মাঝে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মোগল স্থাপত্যশৈলীর এক বিস্ময়—‘ইটনা শাহি মসজিদ’। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি ‘গায়েবি মসজিদ’ নামেই বেশি পরিচিত। উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি এলাকায় অবস্থিত মসজিদটি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের...
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে
আকাশে মেঘ জমে বৃষ্টি বর্ষিত হওয়া আল্লাহ তাআলার অসীম রহমতের অপূর্ব নিদর্শন। বৃষ্টি যেমন মৃত জমিনকে জীবিত করে তোলে, তেমনি মানুষের অন্তরেও এনে দেয় প্রশান্তি ও সজীবতা।
১৫ ঘণ্টা আগে