ঋণ দেওয়া বড় সওয়াবের কাজ। মহানবী (সা.) নিজেও অভাবের সময়ে ঋণ গ্রহণ করেছেন। তবে পারতপক্ষে ঋণ নিতে নিরুৎসাহিত করেছেন তিনি। কারণ ঋণগ্রস্ত হয়ে যাওয়ার পর তা শোধ না করে মারা গেলে পরকালে বড় বিপর্যয়ের মুখে পড়তে হবে। হাদিসে তিনটি জিনিসকে ক্ষুদ্র মনে করে অবহেলা না করতে বলা হয়েছে, তা হলো ঋণ, রোগ ও শত্রু।
অবশ্য একান্ত অপারগ হলে ঋণ গ্রহণ করতে শরিয়তে বাধা নেই। তবে এ ক্ষেত্রে সতর্কতা জরুরি। সুদের বিনিময়ে ঋণ নেওয়া ইসলাম অনুমোদনই করে না। আর সুদবিহীন ঋণ নেওয়ার অনুমোদন থাকলেও তা যত দ্রুত সম্ভব শোধ করে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ঋণগ্রস্ত ব্যক্তির জন্য হজ, জাকাত, কোরবানি ও ফিতরার মতো আবশ্যকীয় ইবাদতও স্থগিত করা হয়েছে। ঋণ পরিশোধ করতে না পারলে এসব ইবাদত আবশ্যক হবে না। এমনকি ঋণগ্রস্ত ব্যক্তি জাকাতও গ্রহণ করতে পারবে।
ঋণ গ্রহণে নিরুৎসাহিত করার কারণ হলো, ঋণ বান্দার হক। তাই তা শোধ করতে না পারলে পরকালে এর জন্য দায়ী হতে হবে। আল্লাহর রহমতেও এ বিষয়ে ক্ষমা পাওয়ার সম্ভাবনা নেই। কারণ বান্দার হক আল্লাহ মাফ করেন না। সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তির মৃত্যু হবে অহংকার, খিয়ানত এবং ঋণ থেকে মুক্ত হয়ে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (তিরমিজি: ১৫৭২) অর্থাৎ ঋণগ্রস্ত হয়ে মারা গেলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এ কারণেই রাসুলুল্লাহ (সা.) মৃত ব্যক্তির সম্পদ ওয়ারিশদের মধ্যে বণ্টনের আগে মৃতের ঋণ পরিশোধ করার আদেশ দিয়েছেন। অন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহর পথে শাহাদাতবরণকারী ব্যক্তিও ঋণ পরিশোধ না করে শহীদ হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। (আহমাদ: ২২৪৯৩)
মুফতি ইশমাম আহমেদ, ইসলামবিষয়ক গবেষক

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠেয় ১৪৪৮ হিজরির (২০২৭ সন) দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশের সংশ্লিষ্ট সব মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...
৩ ঘণ্টা আগে
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকাল ও সর্বজাতির মধ্যে বাচনিক প্রজ্ঞার সর্বময় গুণের অধিকারী। তিনি যেমন অনর্থক ও অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন, তেমনি সত্য ও ন্যায়ের স্থানগুলোতে কখনো নিশ্চুপ থাকতেন না। পরিমিতভাষিতা ছিল তাঁর অন্যতম প্রধান ভূষণ।
৩ ঘণ্টা আগে
‘মুহাম্মদ (সা.)’—পৃথিবীর ইতিহাসে এই নামটি এক অনন্য ও অতুলনীয় সত্তার প্রতীক। তাঁর জীবন, উসওয়াহ বা আদর্শ এবং কর্ম নিয়ে যুগে যুগে যত গবেষণা, আলোচনা কিংবা গ্রন্থ রচিত হয়েছে, মানবজাতির ইতিহাসে অন্য কোনো ব্যক্তিত্বকে নিয়ে তা হয়নি।
৮ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১২ ঘণ্টা আগে