আজ ১০ মহররম। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য খুবই তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন আজ। প্রতিবছর ধর্মপ্রাণ মুসলমানেরা মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির- আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এবারও তার ব্যতিক্রম হবে না।
পাশাপাশি তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
আরবি ‘আশারা’ শব্দের অর্থ ১০। আর মহররম অর্থ সম্মানিত। হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদের (সা.) দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হন। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়।
কারবালার বিয়োগান্ত ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে দিনটিকে কেন্দ্র করে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা রয়েছে। এই দিনে হজরত মুসা (আ.) তাঁর অনুসারীদের নিয়ে ফেরাউনের জুলুম থেকে পরিত্রাণ লাভ করেছিলেন। এই দিনে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন ইব্রাহিম (আ.)।
পবিত্র আশুরা উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাণীতে তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।
দিবসটি উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এ ছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দেশের কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশ’। একই সঙ্গে প্রতিটি মাদ্রাসায় অবিলম্বে ‘ছাত্রছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও তা সক্রিয় করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
মানবসমাজ যুগে যুগে একজন যোগ্য নেতা ও নিখুঁত চরিত্রের সন্ধান করেছে, যাঁর দেখানো পথে ব্যক্তি ও সমাজের মুক্তি মিলবে। ইতিহাসে বহু দার্শনিক, রাজা ও ধর্মপ্রচারক এসেছেন; কিন্তু তাঁদের জীবন কি সর্বযুগের মানুষের জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পেরেছে? এই প্রশ্নের বস্তুনিষ্ঠ উত্তর দিয়েছেন ভারতের বিখ্যাত ইতিহাসবিদ...
১৮ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
বাবার মৃত্যুর পর পরিবারের জ্যেষ্ঠ সন্তানের কাঁধে এসে পড়ে পুরো সংসারের ভার। নিজের নতুন সংসার, স্ত্রী-সন্তানের চাহিদা থাকার পরও তাঁকে গ্রহণ করতে হয় বৃদ্ধ মা ও ছোট ভাই-বোনদের পড়াশোনা ও চিকিৎসার দায়িত্ব। নিজের সুখ-আহ্লাদ বিসর্জন দিয়ে তিনি হয়ে ওঠেন পুরো পরিবারের আশ্রয়স্থল।
২ দিন আগে