আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) শুধু মানবজাতির জন্যই নয়, বরং সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমতস্বরূপ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া: ১০৭)। তাঁর দয়া ও করুণা ছিল সর্বব্যাপী। মানুষ, পশুপাখি, এমনকি উদ্ভিদও তাঁর স্নেহ থেকে বঞ্চিত ছিল না। তিনি নিজে যেমন জীবজন্তুর প্রতি দয়াবান ছিলেন, তেমনি সাহাবিদেরও প্রাণিজগতের প্রতি যত্নশীল হতে উৎসাহিত করতেন।
নবীজি (সা.)-এর আদর্শে পশুপাখির যত্ন নেওয়া, তাদের খাবার ও পানীয় নিশ্চিত করা এবং অযথা কষ্ট না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অকারণে পশুপাখিকে মেরে ফেলা, তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপানো বা নিজেদের আনন্দের জন্য তাদের নির্যাতন করা কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। কোনো প্রাণীর ওপর অন্যায় দেখলে তিনি ব্যথিত হতেন এবং এর প্রতিবাদ করতেন। জীবজন্তুর নীরব কষ্ট তাঁর অন্তরকে গভীরভাবে নাড়া দিত।
একটি হাদিসে সাহল ইবনে হানজালিইয়াহ (রা.) বর্ণনা করেন, একবার রাসুল (সা.) একটি অনাহারী উট দেখে খুবই কষ্ট পেলেন। উটটির দুর্বলতা দেখে তিনি বললেন, ‘তোমরা এসব বাক্শক্তিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুস্থ-সবল পশুর পিঠে আরোহণ করবে এবং এদের উত্তমরূপে আহার করাবে।’ (সুনানে আবু দাউদ: ২৫৪৮)।
এই ঘটনা থেকে বোঝা যায়, তিনি পশুপাখির কষ্ট কতটা অনুভব করতেন।
আরেকটি বিখ্যাত হাদিসে ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেন, এক সফরে তাঁরা একটি পাখির বাচ্চা ধরে নিয়ে গেলে মা পাখিটি অস্থির হয়ে তাঁদের মাথার ওপর উড়তে থাকে। নবীজি (সা.) তখনই জিজ্ঞেস করেন, ‘বাচ্চা ছিনিয়ে নিয়ে কে তাকে কষ্ট দিয়েছে? তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও।’ (সুনানে আবু দাউদ: ৫৩৫৬)। এই ঘটনা প্রমাণ করে, নবীজি (সা.) পশুপাখির প্রতি কতটা সংবেদনশীল ছিলেন এবং তাদের অধিকার রক্ষায় কতটা গুরুত্ব দিতেন। জীবজগতের প্রতি তাঁর এই দয়া ও করুণা মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।

উম্মতের প্রতি সীমাহীন দরদ ও ভালোবাসা থেকে মহানবী মুহাম্মদ (সা.) জীবনের শেষ দিনগুলোতে এবং ঐতিহাসিক বিদায় হজের ভাষণে কিছু চিরন্তন দিকনির্দেশনা রেখে গেছেন। এর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮টি অসিয়ত নিচে আলোচনা করা হলো...
৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১০ ঘণ্টা আগে
ইউনুস (আ.) নিনুওয়া শহরের অধিবাসীদের কাছে সুদীর্ঘকাল দাওয়াত পৌঁছে দেন। তবে তাঁর জাতি অবাধ্যতায় লিপ্ত থাকে এবং ইসলামের বাণী গ্রহণে অস্বীকৃতি জানায়। দীর্ঘদিনের বিফলতায় কষ্ট পেয়ে একপর্যায়ে তিনি আল্লাহর স্পষ্ট নির্দেশ বা অনুমতির অপেক্ষা না করেই এলাকা ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
২১ ঘণ্টা আগে
দোয়া ইবাদতের মূল। দোয়াকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেকের অভিযোগ, ‘দোয়া করি, কিন্তু কবুল হয় না।’ বস্তুত দোয়া কবুল হওয়ারও কিছু নিয়মনীতি রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমাকে ডাকো।
১ দিন আগে