দানশীলতা ও উদারতা ছিল মহানবী (সা.)-এর বিশেষ বৈশিষ্ট্য। তিনি বড় দানশীল ছিলেন। হাদিস শরিফে এসেছে, ‘রাসুল (সা.) সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তাঁর দানের হাত আরও প্রসারিত হতো।’ (বুখারি) দানশীল ব্যক্তিদের বিশেষ একটি গুণ হলো, তারা অতিথিদের খুব আদর-আপ্যায়ন করেন। আরবের লোকদের এ গুণ ছিল স্বভাবজাত। জাহেলি যুগেও তারা অতিথিদের খুব আদর-আপ্যায়ন করতেন।
আতিথেয়তা মহানবী (সা.)-এর বিশেষ সুন্নত। মহানবী (সা.)-এর ব্যাপারে খাদিজা (রা.) ছিলেন সম্যক অবগত। তাঁর গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আপনি তো আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, অতিথির সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন।’ (বুখারি)
আতিথেয়তার গুরুত্ব বর্ণনা করে রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে, সে যেন অতিথির সমাদর করে।’ (বুখারি) এ হাদিসে আতিথেয়তাকে ইমানের আলামত বলা হয়েছে।
অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘রাতে আসা অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। আর যদি তার কাছে অতিথি ভোর পর্যন্ত থাকে, তবে সে সময়ের আপ্যায়নও মেজবানের ওপর অতিথির পাওনাস্বরূপ। এখন চাইলে সে এই পাওনা শোধও করতে পারে, ইচ্ছা করলে তা ছেড়েও দিতে পারে।’ (আল-আদাবুল মুফরাদ)
সাধ্য অনুযায়ী অতিথিদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা উচিত। হজরত ইবরাহিম (আ.)-এর আতিথেয়তার ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। এরশাদ হচ্ছে, ‘এরপর তিনি অবিলম্বে আতিথেয়তার জন্য একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন।’ 85 (সুরা হুদ: ৬৯)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
২ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে