
দাম্পত্যজীবন আল্লাহর বিশেষ উপহার। আর বৈবাহিক জীবনে সচেতন স্ত্রী পাওয়া পরম সৌভাগ্য। একজন সহানুভূতিশীল স্ত্রী কেবল জীবনসঙ্গিনী নন, স্বামীর জন্য তিনি নির্ভরতার জায়গা। এমন স্ত্রীর উপস্থিতি একটি ঘরে এনে দেয় স্থিরতা ও ভালোবাসার উষ্ণতা।
সংসারের খুঁটিনাটি কাজে তাঁর যত্ন, সন্তান লালনে তাঁর নিষ্ঠা এবং স্বামীর প্রতি তাঁর সহযোগিতা সংসারকে করে সহজ ও সুখকর। সংসারের ছন্দ, জীবনের ভারসাম্যও আসে তাঁর অনুরণনে।
মানবসভ্যতার ইতিহাসের প্রথম ও ঘনিষ্ঠতম সম্পর্ক স্বামী-স্ত্রীর বন্ধন। আল্লাহ তাআলা যখন হজরত আদম (আ.)-কে সৃষ্টি করলেন, তখন তাঁর হৃদয়ের প্রশান্তির জন্য বানালেন হজরত হাওয়াকে।
পবিত্র কোরআনে তিনি বলেন, ‘হে মানবকুল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একটি মাত্র ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা থেকে তাঁর জোড়া সৃষ্টি করেছেন। এরপর সেই দুজন থেকে বহু নর-নারীর বিস্তার ঘটিয়েছেন।’ (সুরা নিসা: ১)
দাম্পত্যজীবনের বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়ে মহান আল্লাহ বলেন, ‘আর তিনিই পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। এরপর মানুষের মাঝে বংশীয় সম্পর্ক ও বৈবাহিক আত্মীয় সম্পর্ক স্থাপন করেছেন। তোমার প্রতিপালক সবকিছু করতে সক্ষম।’ (সুরা ফুরকান: ৫৪)।
ক্ষণস্থায়ী এই জীবনে স্বামী-স্ত্রী একে অন্যের সহায়ক ও পরিপূরক। কোরআনের ভাষায়, ‘তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ।’ (সুরা বাকারা: ১৮৭)।
স্বামী-স্ত্রীর মাঝে নিজেদের সঠিক বোঝাপড়া জীবনে এনে দেয় প্রশান্তি ও প্রেমের ছায়া। বেলা শেষে স্বামীর উপস্থিতি স্ত্রীর জন্য হয় আশ্রয়ের মতো। আর দিনভর হাজারো চাপে পুরুষ যখন ক্লান্ত, তখন তার মনে প্রশান্তির বাতাস বয়ে যায় স্ত্রীর সংস্পর্শে।
পবিত্র কোরআনে তা এসেছে এভাবে, ‘তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন—যাতে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। (সুরা রুম: ২১)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে ইমানদাররা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)। মুত্তাকি হওয়ার এই মহৎ যাত্রায় সিয়াম ও কিয়ামের পাশাপাশি মানবসেবা একটি অবিচ্ছেদ্য অংশ।
৬ ঘণ্টা আগে
ইসলামি জ্ঞানের মহাসমুদ্রে যারা চিরভাস্বর নক্ষত্রের মতো দিক-নির্দেশনা দিয়ে গেছেন, মুফতি মুহাম্মদ শফি (রহ.) তাঁদের মধ্যে অন্যতম। বিংশ শতাব্দীতে উপমহাদেশের মুসলিম সমাজ যখন রাজনৈতিক ও সামাজিক সংকটে নিমজ্জিত, তখন তিনি জ্ঞানের আলো নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত তাফসির...
৭ ঘণ্টা আগে
মদিনার হাটবার। সবাই ব্যস্ত কেনাকাটায়। বাজারে মানুষ আর মানুষ। বিক্রেতারা বসেছেন সারি বেঁধে। ক্রেতা হাঁটছেন, দেখছেন, পছন্দ হলে কিনছেন। পছন্দ না হলে চলে যাচ্ছেন। এ সবের মাঝে এক খাদ্য বিক্রেতা তাঁর পণ্যের পসরা নিয়ে বসেছেন। তাঁর সামনে সাজানো শস্যের স্তূপ—ওপরের অংশ মসৃণ আর ঝকঝকে।
৭ ঘণ্টা আগে
রমজানের রোজা রাখা প্রতিটি সুস্থ, প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। কোনো শরয়ি কারণ ছাড়া রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। তবে ইসলাম একটি সহজ ও মানবিক জীবনবিধান। তাই বিশেষ কিছু অবস্থায় শরীয়ত রোজা না রাখার বা ভেঙে ফেলার অনুমতি দিয়েছে।
৮ ঘণ্টা আগে