রাসুল (সা.) পুরো মানবজাতির জন্য রহমত। আরব-অনারব, বিশ্বাসী-অবিশ্বাসী—সব ধরনের মানুষ তাঁর দয়ায় সিক্ত। মহান আল্লাহ তাআলা বলেন, ‘আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া: ১০৭) হাদিসেও রাসুল (সা.) বলেছেন, ‘আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত।’ (মুজামুল আওসাত: ৩০০৫)
পশুপাখিও নবীজির দয়া থেকে বঞ্চিত ছিল না। তিনি যেভাবে মানুষের প্রতি দয়া করতেন, তেমনিভাবে প্রাণীদের প্রতিও দয়া করতেন। সাহাবিদেরও প্রাণীর প্রতি দয়াপরবশ হতে উৎসাহিত করতেন। পশুপাখির যত্ন নেওয়া, খাবার জোগান দেওয়া, খোঁজখবর রাখা এবং তাদের যেন কোনো প্রকার কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা নবীজির সুন্নত। অকারণে তাদের মেরে ফেলা, তাদের ওপর অতিরিক্ত বোঝা চাপানো এবং নিজেদের মনোরঞ্জনের জন্য পশুপাখিকে কষ্ট দেওয়া তিনি নিষিদ্ধ করেছেন। কেউ জীবের প্রতি অন্যায় করলে তিনি মন খারাপ করতেন, কষ্ট পেতেন, রাগ করতেন, অভিশাপ দিতেন। জীবজন্তুর বোবা কান্না তাঁকে ব্যথিত করত।
সাহল ইবনুল হানযালিয়্যাহ (রা.) সূত্রে বর্ণিত, একদিন রাসুল (সা.) একটি উটের কাছ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন, অনাহারে উটটির পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছিল। তিনি বললেন, ‘তোমরা এসব বাক্শক্তিহীন পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুস্থ-সবল পশুর পিঠে আরোহণ করবে এবং এদের উত্তমরূপে আহার করাবে।’ (আবু দাউদ: ২৫৪৮)
অন্য হাদিসে এসেছে, ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, এক সফরে আমরা রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম। এক জায়গায় আমরা একটি চড়ুই পাখিকে দুটি বাচ্চাসহ দেখতে পেলাম। আমরা বাচ্চা দুটিকে হাতে তুলে নিলাম। ফলে মা পাখিটি অস্থির হয়ে আমাদের মাথার ওপর ঘোরাঘুরি করতে লাগল। রাসুল (সা.) বললেন, ‘বাচ্চা ছিনিয়ে নিয়ে কে তাকে কষ্ট দিয়েছে? তার বাচ্চা তাকে ফিরিয়ে দাও।’ (আবু দাউদ: ৫৩৫৬)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

অত্যন্ত মনোযোগ ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। কিন্তু মানুষ হিসেবে আমাদের কখনো কখনো ভুল হয়ে যায়। অনেক সময় রুকুতে গিয়ে আমরা ভুল করে সিজদার তাসবিহ পড়ে ফেলি, আবার সিজদায় গিয়ে রুকুর তাসবিহ বলে ফেলি।
৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৯ ঘণ্টা আগে
মানুষের জীবনে বিপদ-আপদ যেকোনো সময় আচমকা আসতে পারে। এই নশ্বর পৃথিবীতে রোগব্যাধি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০)
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে