জান্নাত লাভের বহু পথ-পদ্ধতি কোরআন-হাদিসে বর্ণিত আছে। এমন চারটি আমল রয়েছে; যা করলে নির্বিঘ্নে জান্নাত যাওয়া যাবে। হজরত আবু ইউসুফ আবদুল্লাহ ইবনে সালাম (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, হে লোক সকল—
১. তোমরা সালাম প্রচার কর
আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলেন, ‘সর্বোত্তম ইসলামি কাজ কী?’ তিনি বললেন, ‘চেনা-অচেনা সবাইকে সালাম দেবে।’ (রিয়াজুস সালেহিন: ৮৪৯)
২. ক্ষুধার্তকে অন্নদান কর
কিয়ামত দিবসে বিচারকার্য শেষে জাহান্নামিদের প্রশ্ন করা হবে, ‘কোন জিনিস তোমাদের জাহান্নামে প্রবেশ করালো?’ তারা বলবে, ‘আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা অভাবীদের খাবার দিতাম না।’ (সুরা মুদ্দাসসির: ৪২-৪৪)
৩. আত্মীয়তার বন্ধন অটুট রাখ
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। হজরত জুবায়ের ইবনে মুতইম (রা.) থেকে বর্ণিত, তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। (সহিহ্ বুখারি: ৫৯৮৪)
৪. মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ আদায় কর
এর দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদ নামাজ। এ নামাজ অতি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নৈকট্য ও মর্যাদা লাভের সিঁড়ি। নবী (সা.)-কে তাহাজ্জুদের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন। এটা আপনার জন্য অতিরিক্ত ইবাদত।’ (সুরা বনি ইসরাইল: ৭৯)
এই চারটি আমল যে করবে, সে নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। (রিয়াজুস সালেহিন: ৮৫৩)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীর জন্য থাকছে পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ। এ ছাড়া সেরা ১০ বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে বিশেষ স্মারক ও পুরস্কার।
১২ ঘণ্টা আগে
বিদায় হজ সেরে মদিনায় ফেরার পর থেকেই রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র কথা ও আচরণে এক বিদায়ী সুর ফুটে উঠছিল। শরিয়তের পূর্ণতায় বিধান নাজিল হলো, ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম।’ (সুরা মায়িদা: ৩)। গভীর প্রজ্ঞাসম্পন্ন সাহাবিগণ মহানবী...
১৪ ঘণ্টা আগে
পবিত্র ধূলির ধরণিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বরকতময় আগমন থেকে শুরু করে মহান রবের পানে প্রস্থান—সুদীর্ঘ এই পুরো জীবনপরিক্রমায় যে কয়জন ধন্য মানুষ তাঁকে সবচেয়ে কাছ থেকে দেখার ও পরম মায়ায় আগলে রাখার সৌভাগ্য লাভ করেছিলেন, তাঁদের অনন্য উচ্চতায় হজরত উম্মে আইমান (রা.)।
১৪ ঘণ্টা আগে
‘দায়েমি’ শব্দের শাব্দিক অর্থ নিরবচ্ছিন্ন, চিরন্তন, সার্বক্ষণিক বা সর্বদা পালনীয়। সাধারণ সামাজিক বা ব্যক্তিগত জীবনে এমন কিছু বিধান রয়েছে, যেগুলো নির্দিষ্ট কোনো সময় বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে পালন করা আবশ্যক।
১৪ ঘণ্টা আগে