প্রশ্ন: আমাদের এলাকায় দেখা যায়, কোরবানির কয়েক দিন পর ফেরিওয়ালারা বাড়ি বাড়ি এসে কোরবানির মাংসের চর্বি কিনে নিয়ে যায়। মাংসের এই চর্বি তেমন কোনো কাজে না লাগায়, কোরবানিদাতা তা অল্প দামে বিক্রি করে দেন। কোরবানির মাংসের তেল-চর্বি বিক্রিতে কি কোনো নিষেধাজ্ঞা আছে? এ বিষয়ে ইসলামের বিধান জানতে চাই।
আল আমিন ভূঁইয়া, নরসিংদী
প্রশ্ন: কোরবানি একমাত্র আল্লাহর জন্য দেওয়া হয়। কোরবানির পশুর মাংস আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য উপহার। কোরবানির মাংস নিজে খাওয়া যায়, আত্মীয়স্বজনকে দেওয়া যায়, গরিব-মিসকিনকে দান করা যায়। তবে কোরবানির মাংস, চর্বি, হাড়, খুর কোনো কিছুই কোরবানিদাতার জন্য বিক্রি করা উচিত নয়। এমনকি কোরবানির পশুর সঙ্গে যে দড়ি দেওয়া হয়, সেটাও বিক্রি করা যাবে না। নিজে ব্যবহার করা যাবে বা সদকা করা যাবে।
কোনো কোরবানিদাতা যদি কোরবানির মাংস, তেল, চর্বি, হাড়, খুর, দড়ি ইত্যাদি বিক্রি করেন, সে টাকা নিজের কোনো কাজে ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ টাকা সদকা করে দেওয়া আবশ্যক। যেমনটি কোরবানির পশুর চামড়া বিক্রি করার পর করা হয়।
মনে রাখার বিষয় হলো, কোরবানির মাংস যেভাবে নিজে খাওয়া যায়, কোরবানির পশুর চামড়াও নিজে খাওয়া যায় বা ব্যবহার করা যায়। তবে বিক্রি করলে সে টাকা সদকা করা আবশ্যক। আমাদের সমাজে কোরবানির চামড়া খাওয়া বা ব্যবহারের তেমন প্রচলন না থাকায় সদকার নিয়তে বিক্রি করে দেওয়া হয়। এবং এর মূল্য সদকা করে দেওয়া হয়। কেননা কোরবানির চামড়া নিজে ব্যবহার না করে যদি কেউ বিক্রি করে, তাহলে বিক্রিলব্ধ মূল্য সদকা করা আবশ্যক।
কোরবানির পশুর চামড়া সদকার নিয়তে বিক্রি করা হয়, সে জন্য তা বিক্রি জায়েজ। কিন্তু কোরবানির পশুর তেল, চর্বি, হাড়, খুর ইত্যাদি যদি সদকা করার নিয়ত না থাকে, তাহলে তা বিক্রি করাই নাজায়েজ।
তথ্যসূত্র: ইলাউস সুনান: ১৭ / ২৫৯, বাদায়েউস সানায়ে: ৫ / ৮১ এবং ৪ / ২২৫, ফাতাওয়া কাজিখান: ৩ / ৩৫৪, ফাতাওয়া হিন্দিয়া: ৫ / ৩০১)
উত্তর দিয়েছেন: মুফতি সাব্বির আহমদ, ইসলামবিষয়ক গবেষক

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
২ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে