মো. আবুবকর সিদ্দীক

পৃথিবী থেকে একদিন চিরতরে চলে যেতে হবে। যথাসময়ে মৃত্যুদূত দরজায় এসে কড়া নাড়বে। মৃত্যুর হাত থেকে কারও নিস্তার নেই। জন্ম নিলে মরতেই হবে। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এই নিয়মের ব্যত্যয় ঘটেনি, কখনো ঘটবে না। পৃথিবীতে মানুষের আয়ুষ্কালের তারতম্য আছে, এটা মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। বিন্দুমাত্র হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মৃত্যুর পর কয়েক টুকরা সাদা কাপড়েই বিদায় দেওয়া হবে। শূন্য হাতে অন্ধকার কবরে হবে ঠাঁই। মৃত্যুর পরে মহান আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে, দিতে হবে কৃতকর্মের হিসাব। পাপপুণ্যের এই হিসাবে উত্তীর্ণ হওয়ার মধ্যেই জীবনের চরম ও পরম সফলতা। কিন্তু বিপরীতটা হলে জীবনটা ষোলো আনাই ব্যর্থ।
আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। ইসলামে মৌলিক ইবাদতগুলো কবুল হওয়ার পূর্বশর্ত হালাল রুজি। ইবাদত করা যেমন ফরজ, তেমনি হালাল উপার্জনও ফরজ। মহানবী (সা.) বলেছেন, ‘হালাল রুজি অন্বেষণ করা ফরজের পরও একটি ফরজ।’ (বায়হাকি) ইসলামে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদ অবৈধভাবে ভক্ষণ কোরো না।’ (সুরা বাকারা: ২৩)
এ প্রসঙ্গে এক হাদিসে এসেছে, রাসুল (সা.) এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফরে থাকা অবস্থায় এলোমেলো চুল ও ধূলি-ধূসরিত ক্লান্ত-শ্রান্ত বদনে আকাশের দিকে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে—হে আমার প্রভু, হে আমার প্রভু। অথচ সে যা খায় তা হারাম, যা পান করে তা হারাম, যা পরিধান করে তা হারাম এবং হারামের দ্বারা সে পুষ্টি অর্জন করে। বলো, তার প্রার্থনা কীভাবে কবুল হবে? (মুসলিম: ২৩৯৩)
অবৈধ পথে উপার্জনকারী বা হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, যা হারাম দ্বারা বর্ধিত। জাহান্নামই তার উপযুক্ত স্থান। (মুসনাদে আহমাদ: ১৪৪৪১)
অসততা, সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, কালোবাজারি, অতিরিক্ত মুনাফাখোর, ভেজাল কারবারি ইত্যাদি শরিয়তবিরোধী পথে টাকা কামানো নিতান্তই বোকামি। এটি জেনেশুনে আগুনে ঝাঁপ দেওয়ারই নামান্তর। অবৈধ পথে কিংবা দুর্নীতির মাধ্যমে অর্থ সঞ্চয় করা কোনো সুবিবেচক মানুষের কাজ হতে পারে না। এটা নিকৃষ্ট, জঘন্যতম ও নিখাদ পাপ। আর পাপের প্রায়শ্চিত্ত অনিবার্য। যিনি করবেন তাকেই পাপের প্রতিফল ভোগ করতে হবে। পরকালে কেউ কারও সাহায্যে এগিয়ে আসবে না। কারও পাপের ভাগ কেউই নেবেন না।
সর্বশ্রেষ্ঠ বিচারক মহান আল্লাহপাক মানুষের প্রতিটি কাজের হিসাব নেবেন। ক্ষুদ্রাতিক্ষুদ্র কোনো কিছুই বাদ যাবে না। পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হলে আছে সুসংবাদ, বিপরীত হলে ভয়ানক দুঃসংবাদ। নেককার বান্দাদের জন্য মহান আল্লাহ পুরস্কার হিসেবে চির শান্তির বেহেশত প্রস্তুত করে রেখেছেন। অন্যদিকে পাপিষ্ঠদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। জাহান্নামে পাপিষ্ঠদের জন্য শাস্তির যে বন্দোবস্ত আল্লাহ করে রেখেছেন, তা অত্যন্ত ভয়াবহ।
জাহান্নামের এই ভয়ানক শাস্তি থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ‘হাওজে’ (কাওসারে) আমার নিকট অবতরণ না করা পর্যন্ত তা বিচ্ছিন্ন হবে না।’ (হাকেম ৩১৯)
হাশরের দিনে মহান আল্লাহপাকের কাছে আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। এই হিসাব না দিয়ে কোনোভাবেই পার পাওয়ার সুযোগ নেই। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে পাঁচটি প্রশ্ন করা হবে—১) সে তার জীবন কোন পথে শেষ করেছে, ২) যতটুকু দ্বীনি জ্ঞান অর্জন করেছে তার ওপর কতটুকু আমল করেছে, ৩) সম্পদ কোন পথে আয় করেছে, ৪) সম্পদ কোন পথে ব্যয় করেছে, ৫) নিজের যৌবনকে কোন পথে শেষ করেছে। (জামে তিরমিজি: ২৪১৭)
অবৈধ পথে সম্পদ অর্জন করলে শেষবিচারের দিনে মহান আল্লাহর কাছে পাকড়াও হতে হবে, ভোগ করতে হবে কঠিন শাস্তি। জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কেউই অন্য কারও পাপের দায়ভার নেবে না। তাহলে কেন অবৈধ পথে পা বাড়াবেন?
পৃথিবীতে মানুষের আয়ুষ্কাল অতি সামান্য। পরকালের জীবন অসীম-অনন্ত। ইহকালের সামান্য কয়েকটি বছর স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য দুর্নীতির আশ্রয় নিলে পরকালের অনন্ত সময়ে নিদারুণ কষ্ট ও যন্ত্রণা ভোগ করতে হবে। জাহান্নামের অতি তীব্র আগুনে নিক্ষিপ্ত হতে হবে। ইহলোকের সামান্য সময়টুকু সততার সঙ্গে পার করতে পারলেই পরলোকের অনন্ত সময় সুখ ও শান্তিতে কাটবে। পারলৌকিক জীবনের ব্যাপারে উদাসীন মানুষটিই পৃথিবীর সবচেয়ে নির্বোধ মানুষ। সকল কাজে পরকালকে প্রাধান্য দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। লোভ-লালসা, দুঃখ-কষ্ট কিংবা কোনো চাপের কাছে মাথা নত করা যাবে না। কোনো পরিস্থিতিতেই পরকালকে বিসর্জন দেওয়া যাবে না।
পরকালের পরিণতির ভাবনাই মানুষকে দুর্নীতির মতো পাপকাজ থেকে বিরত রাখতে পারে। অধিকন্তু সমাজের সর্বস্তরে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতির ক্ষেত্রসমূহ বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। জনগণকে অধিকার সচেতন হওয়ার পাশাপাশি প্রতিবাদমুখর হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে। পরিবারের সদস্যদের আয়-ব্যয়ের খোঁজখবর রাখতে হবে। সর্বোপরি, নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে হবে। অন্য কোনো ব্যক্তিকে পরিবর্তন করার চেয়ে নিজে পরিবর্তিত হওয়াটাই দুর্নীতি প্রতিরোধের সহজতম উপায়। তুমি, আমি তথা আমরা মিলেই তো দেশ। নিজেকে বদলে ফেললেই দেশটা বদলে যাবে। নিজে দুর্নীতিমুক্ত হলেই পূরণ হবে দুর্নীতিমুক্ত দেশের আকাঙ্ক্ষা।
লেখক: জনসংযোগ কর্মকর্তা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়

আল্লাহর কাছে যে চায়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং যে চায় না, তার ওপর অসন্তুষ্ট হন। স্মৃতিশক্তি ও জ্ঞান বৃদ্ধির জন্যও মহান আল্লাহর কাছে দোয়া করার কোনো বিকল্প নেই। পবিত্র কোরআনে বর্ণিত একটি দোয়া এ বিষয়ে অত্যন্ত কার্যকরী।
৩ ঘণ্টা আগে
‘মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর সরণি’ নামে রাজধানীর উত্তরার কসাইবাড়ি থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত উন্নয়ন করা সড়কটির নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (৭ ডিসেম্বর) সড়কের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
৫ ঘণ্টা আগে
শিক্ষা আলো। শিক্ষা মানবজীবনের ভিত্তি। মানুষ অজ্ঞতা থেকে জ্ঞানের আলোয় পৌঁছায় শিক্ষার মাধ্যমে। নৈতিকতা, শিষ্টাচার এবং চিন্তাশক্তির বিকাশ ঘটায় শিক্ষা। একজন শিক্ষিত মানুষ কেবল নিজের উন্নতি নয়, সমাজ ও দেশের কল্যাণেও অবদান রাখে।
৯ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১৬ ঘণ্টা আগেইসলাম ডেস্ক

দোয়া ইসলামের একটি মৌলিক ইবাদত। মুমিনের জীবনে দোয়ার গুরুত্ব অপরিসীম। মুমিন তার সকল চাহিদা ও আকাঙ্ক্ষার জন্য একমাত্র আল্লাহর কাছেই হাত তোলেন।

রাসুলুল্লাহ (সা.) যখন ওহি মুখস্থ করতেন, অনেক ক্ষেত্রে তাঁর কষ্ট হতো। সেই সময় আল্লাহ তাআলা এই দোয়াটি নাজিল করেন—‘রাব্বি জিদনি ইলমা।’ অর্থ: ‘হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।’ (সুরা তোহা: ১১৪)
এই দোয়াটি নাজিল হওয়ার পর রাসুল (সা.) এটি বেশি বেশি পাঠ করা শুরু করেন। এর ফলে তিনি ওহি আয়ত্ত করে প্রশান্তি লাভ করেন। এই ছোট্ট দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিয়মিত পাঠ করলে স্মরণশক্তি বৃদ্ধি পায়।
এ ছাড়া আল্লাহর কাছে নিয়মিত দোয়া, গুনাহ বর্জন, জিকির এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী।

পৃথিবী থেকে একদিন চিরতরে চলে যেতে হবে। যথাসময়ে মৃত্যুদূত দরজায় এসে কড়া নাড়বে। মৃত্যুর হাত থেকে কারও নিস্তার নেই। জন্ম নিলে মরতেই হবে। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে এই নিয়মের ব্যত্যয় ঘটেনি, কখনো ঘটবে না। পৃথিবীতে মানুষের আয়ুষ্কালের তারতম্য আছে, এটা মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। বিন্দুমাত্র হেরফের হওয়ার সম্
২৯ নভেম্বর ২০২৪
‘মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর সরণি’ নামে রাজধানীর উত্তরার কসাইবাড়ি থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত উন্নয়ন করা সড়কটির নামকরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (৭ ডিসেম্বর) সড়কের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
৫ ঘণ্টা আগে
শিক্ষা আলো। শিক্ষা মানবজীবনের ভিত্তি। মানুষ অজ্ঞতা থেকে জ্ঞানের আলোয় পৌঁছায় শিক্ষার মাধ্যমে। নৈতিকতা, শিষ্টাচার এবং চিন্তাশক্তির বিকাশ ঘটায় শিক্ষা। একজন শিক্ষিত মানুষ কেবল নিজের উন্নতি নয়, সমাজ ও দেশের কল্যাণেও অবদান রাখে।
৯ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১৬ ঘণ্টা আগেইসলাম ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে তওবার রাজনীতির প্রবর্তক, প্রখ্যাত আলেম ও সর্বজন শ্রদ্ধেয় ইসলামি ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)-এর নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের কল্যাণে আলেম-ওলামাদের দীর্ঘদিনের যে ভূমিকা, হাফেজ্জী হুজুর ছিলেন তার অগ্রদূত। একসময় আলেম-ওলামারা শুধু দ্বীনি শিক্ষা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলেম সমাজকে যুক্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘হাফেজ্জী হুজুর দেশের সব আলেম-ওলামার কাছেই সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। তাঁর অবদান স্মরণ করেই সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়েছে। এ ছাড়া আজমপুর থেকে কলোনি পর্যন্ত উত্তর-দক্ষিণমুখী প্রধান সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের নামে নামকরণ করা হবে।’
এ সময় হাফেজ্জী হুজুরের নাতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

১৬ ঘণ্টা আগেকাউসার লাবীব

শিক্ষা আলো। শিক্ষা মানবজীবনের ভিত্তি। মানুষ অজ্ঞতা থেকে জ্ঞানের আলোয় পৌঁছায় শিক্ষার মাধ্যমে। নৈতিকতা, শিষ্টাচার এবং চিন্তাশক্তির বিকাশ ঘটায় শিক্ষা। একজন শিক্ষিত মানুষ কেবল নিজের উন্নতি নয়, সমাজ ও দেশের কল্যাণেও অবদান রাখে। শিক্ষা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং সুন্দরভাবে জীবন গড়ার পথ দেখায়। শিক্ষা আলোকিত ভবিষ্যতের চাবিকাঠি। তাই শিক্ষাকে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ইসলামের প্রথম ওহি ছিল—ইকরা। অর্থাৎ পড়ো।
মানবজাতির প্রথম শিক্ষক আল্লাহ তাআলা নিজেই। আদি পিতা হজরত আদম (আ.)-কে সৃষ্টির পর তিনি তাঁকে বিভিন্ন কিছু শিখিয়েছেন। পবিত্র কোরআনে সেই বর্ণনা এসেছে এভাবে, ‘আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন।’ (সুরা বাকারা: ৩১)। এ ছাড়া আল্লাহ তাআলা জ্ঞানকে বিশেষ মর্যাদা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে।’ (সুরা জুমার: ৯)
আমাদের নবী (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসুল। তাঁকেও আল্লাহ তাআলা শুদ্ধ জ্ঞান বিস্তারের জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।’ (সুনানে ইবনে মাজাহ: ৪৪)।
তবে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করা মানুষকে ইসলাম শিক্ষিত হিসেবে স্বীকৃতি দেয় না। ইসলাম বলে, যে ব্যক্তি শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করে, শিক্ষানুযায়ী নিজের জীবন সাজায়, সে প্রকৃত শিক্ষিত। যে শিক্ষা অপরাধ থেকে বিরত রাখে না, জীবনে উপকার বয়ে আনে না, সেই শিক্ষা থেকে নবী (সা.) আশ্রয় চেয়েছেন। তিনি দোয়া করতেন, ‘হে আল্লাহ, আমি সেই জ্ঞান থেকে তোমার কাছে আশ্রয় চাই, যা কোনো উপকারে আসে না।’ (সুনানে ইবনে মাজাহ: ২৫০)। তিনি আরও দোয়া করতেন, ‘হে আল্লাহ, তুমি যে জ্ঞান আমাকে শিখিয়েছ, তার দ্বারা আমাকে উপকৃত করো। আমাকে এমন জ্ঞান দান করো, যা আমার উপকারে আসে। আমার জ্ঞানের পরিধি বাড়িয়ে দাও। সব সময় সকল প্রশংসা আল্লাহর জন্য।’ (সুনানে ইবনে মাজাহ: ২৫১)

জীবনকে সুশৃঙ্খল করতে এবং আল্লাহর সান্নিধ্য পেতে নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি এমন এক ইবাদত—যা আমাদের মনে আধ্যাত্মিক প্রশান্তি আনে, জীবনের প্রতিটি কাজে আনে বরকত।
প্রতিদিন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। তাই জেনে নেওয়া যাক আজ কোন ওয়াক্তের নামাজ কখন আদায় করতে হবে।
আজ সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ১৬ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার আশপাশের এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো—
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় | ০০: ০০ | ০৫: ০৭ মিনিট |
| ফজর | ০৫: ০৮ মিনিট | ০৬: ২৮ মিনিট |
| জোহর | ১১: ৫১ মিনিট | ০৩: ৩৫ মিনিট |
| আসর | ০৩: ৩৬ মিনিট | ০৫: ১১ মিনিট |
| মাগরিব | ০৫: ১৩ মিনিট | ০৬: ৩১ মিনিট |
| এশা | ০৬: ৩২ মিনিট | ০৫: ০৭ মিনিট |
উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো:
বিয়োগ করতে হবে—
চট্টগ্রাম: ০৫ মিনিট
সিলেট: ০৬ মিনিট
যোগ করতে হবে—
খুলনা: ০৩ মিনিট
রাজশাহী: ০৭ মিনিট
রংপুর: ০৮ মিনিট
বরিশাল: ০১ মিনিট

আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।