মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, হামলার কয়েক মিনিট আগে হামলার পরিকল্পনার কথা খুদেবার্তায় জানিয়েছিলেন বন্দুকধারী সালভাদর রামোস। তিনি এক মেয়েকে খুদেবার্তায় হামলার পরিকল্পনার কথা জানান। ওই মেয়ে জার্মানির ফ্রাংকফুর্টের বাসিন্দা।
আইন প্রয়োগকারী সংস্থার বরাতে বিবিসি বলছে, দাদির সঙ্গে ফোনের বিল নিয়ে তর্কের জেরে গুলি চালান সালভাদর রামোস। দাদিকে গুলি চালানোর আগে ও পরে ওই মেয়েকে খুদেবার্তা পাঠান তিনি। দাদিকে গুলি করার পর ওই মেয়েকে সালভাদর রামোস লেখেন, ‘আমি এইমাত্র আমার দাদির মাথায় গুলি চালিয়েছি।’
কিছুক্ষণ পর অন্য আরেকটি খুদেবার্তায় বন্দুকধারী লেখেন, ‘আমি স্কুলে গুলি চালাতে যাচ্ছি।’
টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানোর ১১ মিনিট আগে সর্বশেষ খুদেবার্তাটি পাঠানো হয়।
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
ওই মেয়ে সিএনএনকে বলেন, ‘সালভাদর রামোসের সঙ্গে প্রতিদিন আমার কথা হতো। লাইভস্ট্রিমিং অ্যাপ ‘ইউবো’ এবং গেমিং অ্যাপ ‘প্লেটো’র মাধ্যমেও যোগাযোগ হতো।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এআর-১৫ (AR-15) রাইফেল নিয়ে স্কুলে প্রবেশ করে চতুর্থ শ্রেণির একটি শ্রেণিকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালান সালভাদর রামোস।
কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগে বৈধ পন্থায় দুটি রাইফেল এবং ৩৭৫ রাউন্ড গোলাবারুদ কিনেছিলেন রামোস।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

আফ্রিকার সাহেল অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এখন এক বড়সড় হোঁচটের মুখে পড়েছে। গত মাসে উত্তর মালির কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কিদাল থেকে রুশ বাহিনীর নাটকীয় প্রত্যাহার মস্কোর জন্য এক অপমানজনক পরাজয় হিসেবে দেখা হচ্ছে।
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি বা ‘জেট ফুয়েল’-এর দাম আকাশচুম্বী হয়েছে। বর্তমানে এর দাম যুদ্ধপূর্ব সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ গাড়িবোমা ও সশস্ত্র হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে একটি পুলিশ চেকপোস্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋজু দত্ত বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের অন্তত ৫ হাজার কর্মীর জীবন বাঁচিয়েছেন। ৬ মে তাঁর পিএকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি যদি ওই রাতে বাংলায় প্রতিশোধ নেওয়ার ডাক দিতেন, তবে পাঁচ হাজার তৃণমূল কর্মী মারা পড়তেন...
৭ ঘণ্টা আগে