যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্স শহরেই বাবা-মায়ের আদরে বেড়ে উঠছিল অ্যারোরা মাস্টার্স। কিন্তু গত ৮ মে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে একটি দোলনার দড়িতে পেঁচিয়ে যায় তাঁর গলা। পরে তাকে উদ্ধার করে কলোরাডোর শিশু হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কিন্তু পাঁচ দিন পর গত ১৩ মে ওই হাসপাতালেই মারা যায় অ্যারোরা।
মাত্র পাঁচ বছর বয়সী কন্যার মৃত্যুতে এখন শোকে বিহ্বল অ্যারোরার বাবা-মা। এই শোকের মধ্যেও তাঁদের সান্ত্বনা এই যে, কন্যা না থাকলেও তার হৃৎপিণ্ড এখনো রয়ে গেছে পৃথিবীতে এবং এটি এখনো সচল রয়েছে। মেয়ের হৃৎকম্পনকে তাই অনুভব করার চেষ্টা করছেন তাঁরা।
অ্যারোরার বাবা টম এবং মা ক্রিস্টাল মাস্টার্স এনবিসি অনুমোদিত একটি গণমাধ্যমকে জানিয়েছেন, মৃত্যুর পর মেয়ের অঙ্গপ্রত্যঙ্গ তাঁরা দান করে দিয়েছেন। তাঁরা চান—মেয়ে না থাকলেও তার অঙ্গপ্রত্যঙ্গে অন্য কারও জীবন বাঁচুক।
মা ক্রিস্টাল বলেন, ‘আমরা জানি, অ্যারোরার হৃৎপিণ্ড কোথাও না কোথাও এখনো ধুকপুক করছে।’
ক্রিস্টাল জানান, দুর্ঘটনার দিন ১৫ মিনিটের চেয়েও কম সময়ের জন্য বাড়ির আঙিনায় ছিল অ্যারোরা। কিন্তু এর মধ্যেই প্রতিবেশী একজন এসে তার দুর্ঘটনার খবর দেয়। পরে বাইরে গিয়ে দেখা যায়, দোলনার দড়িতে গলা পেঁচিয়ে ঝুলছে সে।
ক্রিস্টাল বলেন, ‘আমি আমার মেয়ের জন্য গর্বিত। আমি আগেও তাকে নিয়ে গর্ব করতাম, এখনো সে একই অনুভূতি দিয়ে যাচ্ছে।’
দ্য পিপল জানিয়েছে, অ্যারোরার অঙ্গপ্রত্যঙ্গ ‘ডোনার অ্যালায়েন্স’ নামে একটি সংস্থাকে দান করা হয়েছে। এই সংস্থাটি অঙ্গ প্রতিস্থাপন নিয়ে কাজ করছে।

জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এবং কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
২৫ মিনিট আগে
পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সড়কের মান নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লির গণপূর্তমন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও প্রকাশের পর দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৪ ঘণ্টা আগে