গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, মঙ্গলবার নাগাদ তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট।
বিবিসির খবরে জানা যায়, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ প্রদানের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় আগামী মঙ্গলবার তাঁকে অভিযুক্ত করা হতে পারে, বিভিন্ন গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের ভিত্তিতেই ট্রাম্প গ্রেপ্তারের আশঙ্কা করছেন বলে জানান তাঁর একজন আইনজীবী।
যদি সত্যিই ট্রাম্পকে অভিযুক্ত করা হয়, তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই হবে প্রথম ফৌজদারি মামলা। দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তার ওপরও এটি গুরুতর প্রভাব ফেলবে।
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ, তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ না খুলতে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল।
স্টর্মি ড্যানিয়েলসের মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। এ ছাড়া মামলার কোনোটিতেই অভিযুক্ত হননি তিনি।
পর্নো তারকার সঙ্গে সম্পর্কের ঘটনাটি অনেক আগের বলে দাবি করা হলেও বিষয়টি জানাজানি হয় ২০১৮ সালে। ওই ঘটনা ধামাচাপা দিতে স্টর্মি ড্যানিয়েলসকে বিভিন্নভাবে চাপ, হুমকি ও নির্বাচনের আগমুহূর্তে অর্থ প্রদানের ঘটনাবহুল তথ্য উঠে আসে পরবর্তী সময়ে।

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছে ভারত। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য জনগণকেন্দ্রিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।
৫ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দ্বিতীয় দিনের মতো আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে ইন্ডিয়া জোটের আরও কয়েকজন নেতাকেও আটক করে পুলিশ।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে ১৩ জনকে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা চিকিৎসক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৯ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। আজ বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়
৯ ঘণ্টা আগে