
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প স্কটল্যান্ডের দক্ষিণ অ্যাবারডিনশায়ারের বিলাসবহুল গলফ কোর্স ‘ট্রাম্প টার্নবেরি’তে অবস্থান করছেন। আজ শনিবার স্থানীয় সময় সকালে তিনি ছেলে এরিক ট্রাম্প ও যুক্তরাজ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওয়ারেন স্টিফেন্সসহ একটি বড় দলের সঙ্গে গলফ খেলেন। এ সময় তাঁদের সঙ্গে অন্তত ১৫টি গলফ বাগি ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
টার্নবেরির গলফ কোর্সটি এদিন অতিথিদের জন্য উন্মুক্ত ছিল। তবে পুরো এলাকা ছিল নজিরবিহীন নিরাপত্তায় ঘেরা। ড্রোন নজরদারি, হেলিকপ্টার টহল, রাস্তা বন্ধ করে সামরিক তল্লাশি ও নিরাপত্তা বেড়া দিয়ে ঘিরে রাখা হয় গোটা এলাকা। টার্নবেরিতে গ্রীষ্মের মৌসুমে এক রাউন্ড গলফ খেলার খরচ প্রায় ১ হাজার পাউন্ড।
এই সফরের প্রাক্কালে প্রেসিডেন্ট ট্রাম্প স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে নতুন ১৮ হোলের একটি গলফ কোর্স চালু করবেন বলে জানা গেছে। এটি হবে তাঁর মালিকানাধীন চতুর্থ আন্তর্জাতিক গলফ কোর্স। আগামী আগস্টে এই কোর্সেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫ সালের নেক্সো চ্যাম্পিয়নশিপ, যেখানে স্কটিশ সরকার থেকে ১ লাখ ৮০ হাজার পাউন্ডের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্পের সফরের কারণে দক্ষিণ অ্যাবারডিনশায়ারের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এত কড়া নিরাপত্তাব্যবস্থা সাধারণত রাষ্ট্রীয় সফরের সময় নেওয়া হয়। যদিও এটি একটি ব্যক্তিগত সফর, তবুও মার্কিন প্রেসিডেন্টের অবস্থান বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্কটল্যান্ড সফর শেষে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এর মধ্যে রোববার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে ট্রান্স-আটলান্টিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গেও সাক্ষাৎ করবেন ট্রাম্প।
তবে, ট্রাম্পের এই সফরের বিরুদ্ধে অ্যাবারডিন ও এডিনবার্গে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হয়েছে। অনেকে ২০১৮ সালে প্রয়াত কৌতুক অভিনেতা জেনি গডলির কটূক্তি লেখা প্ল্যাকার্ড বহন করছিল।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে