
যুক্তরাষ্ট্রে স্টাডি ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপক প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ, বছরের প্রথম ৯ মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা ৩৮ শতাংশ ভিসা কম পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট অব কনস্যুলার অ্যাফেয়ার্সের মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট ৬৪ হাজার ৮টি এফ-১ ভিসা বা স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯৫।
কোভিড মহামারির সময়, অর্থাৎ ২০২০ সালের পর এ বছরই সবচেয়ে কমসংখ্যক ভারতীয় শিক্ষার্থীর ভিসা অনুমোদন করা হয়েছে। সে বছর যুক্তরাষ্ট্র মাত্র ৬ হাজার ৬৪৬ ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দিয়েছিল। মহামারির পর ২০২২ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের ৯৩ হাজার ১৮১টি এফ-১ ভিসা দেওয়া হয়। ২০২১ সালে এই সংখ্যা ছিল ৬৫ হাজার ২৩৫।
তবে এফ-১ ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতই কম পেয়েছে এমনটা নয়। চীনা শিক্ষার্থীরাও চলতি বছর আগের বছরের তুলনায় ৮ শতাংশ কম ভিসা পেয়েছে। সরকারি তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে চীনা শিক্ষার্থীদের জন্য ৭৩ হাজার ৭৮১টি এফ-১ ভিসা ইস্যু করা হয়েছে। ২০২৩ সালের একই সময়ে ইস্যু করা হয়েছিল ৮০ হাজার ৬০৩টি ভিসা।
এফ-১ ভিসা একটি নন-অভিবাসী ভিসা, যা সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন পড়াশোনার অনুমতি দেয়। এটি যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে প্রচলিত ভিসার ধরন। উল্লেখযোগ্য বিষয় হলো—২০২৪ সালে ভারতীয়রা চীনা নন-ইমিগ্রান্টদের ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিদেশি শিক্ষার্থী গোষ্ঠীতে পরিণত হয়েছে।
শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ওপেন ডোরসের প্রতিবেদনের মতে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৩ লাখ ৩১ হাজার ভারতীয় শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। আগের বছর এই সংখ্যা ছিল ২ লাখ ৬৮ হাজার ৯২৩।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের সংখ্যা কমেছে। ওপেন ডোরস-২০২৪ প্রতিবেদন অনুসারে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৭৭ হাজার ৩৯৮। ২০২২-২৩ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৮৯ হাজার ৫২৬। অর্থাৎ প্রায় ১২ হাজার কম।

১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় বাবা-মাকে হারানোর পর ১৯৯১ সালে শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন মীনু। দক্ষিণ টেক্সাসে তিনি তাঁর চার সন্তানকে বড় করেছেন। বর্তমানে তাঁর এক ছেলে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) প্রধান মোহাম্মদ শাফি জানান, এয়ারবাস এইচ-১৩০ মডেলের হেলিকপ্টারটি গতকাল বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি বাগান থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
২ ঘণ্টা আগে
উপসাগরীয় আরব ও ইউরোপীয় দেশগুলোর কিছু নেতা মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি হতে অন্তত ছয় মাস লাগবে। এই সময়ের জন্য উভয় পক্ষের যুদ্ধবিরতি বাড়ানো উচিত বলে তাঁরা মনে করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
২ ঘণ্টা আগে
পশ্চিমা সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন বলছে, যুদ্ধের আগেই নেওয়া সুপরিকল্পিত প্রস্তুতির কারণে ইরান তাদের অস্ত্রভান্ডার ও নেতৃত্বের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সক্ষম হয়েছে। মূল্যায়নগুলোতে আরও বলা হয়েছে, যদি যুদ্ধবিরতি ব্যর্থ হয়, তবে ইরানের এখনো পাল্টা জবাব...
৩ ঘণ্টা আগে