
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্বে ইলন মাস্ককে আনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমলাতন্ত্র ভাঙতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামীকেও একই পদে আনার ঘোষণা দিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক ও মার্কিন উদ্যোক্তা এবং রিপাবলিকান পার্টির নেতা বিবেক রামাস্বামী যৌথভাবে সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্ব দেবেন।
ট্রাম্প বলেছেন, ‘এই দুই বিস্ময়কর আমেরিকান একসঙ্গে আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলার, অতিরিক্ত বিধি-বিধান কমাতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের করার পথ প্রশস্ত করার জন্য কাজ করবেন। এই বিষয়টি “আমেরিকা বাঁচাও”—আন্দোলনের জন্য অপরিহার্য।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। পরে বিজয়ী ভাষণ দেওয়ার সময় সমর্থন দেওয়ার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প এ সময় ইলনকে একজন ‘বিশেষ লোক’ এবং ‘সুপার জিনিয়াস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের নতুন তারকা আছের। ইলন নামে একটি তারার জন্ম হয়েছে। তিনি এক আশ্চর্য লোক।’
ট্রাম্প জানান, নির্বাচনী প্রচারণার সময় ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে তাঁর সঙ্গে অন্তত দুই সপ্তাহ কাটিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘শুধু ইলনই এমনটা করতে পারে। এ কারণেই আমি আপনাকে ভালোবাসি, ইলন।’ উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন।
গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন প্রযুক্তি বিলিয়নিয়ার। পরবর্তীতে নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখার পাশাপাশি প্রচারাভিযানে ১০০ মিলিয়ন ডলারের বেশি অনুদানও প্রদান করেন। রয়টার্সের মতে, ট্রাম্পকে ইলন মাস্কের আর্থিক সমর্থন তাঁর কোম্পানিগুলোকে সরকারি নিয়ন্ত্রণ থেকে রক্ষা করার একটি কৌশল হতে পারে।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে