
এই মাসের শুরুতে টেইলর সুইফটের একটি কনসার্টে হামলা পরিকল্পনা করেছিল আইএসআইএসের একটি গ্রুপ। তবে সিআইএ এবং অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে সেই চক্রান্ত ভেস্তে দিয়েছে অস্ট্রিয়ান আইন প্রয়োগকারী সংস্থা।
সিআইএর উপপরিচালক ডেভিড কোহেন গত বুধবার সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, বেশ উন্নত কৌশলে হামলা এবং কনসার্টে কয়েক হাজার লোককে হত্যার হুমকি দিয়েছিল। তাঁদের মধ্যে অনেক আমেরিকানও ছিল।
কোহেন বলেন, অস্ট্রিয়ানরা জঙ্গিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল কারণ তাঁদের আইন প্রয়োগকারী সংস্থাকে আমাদের গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল। আইএসআইএসের সঙ্গে সংযুক্ত গ্রুপটির পরিকল্পনার বিশদ তথ্য দেওয়া হয়।
ভার্জিনিয়ার সিআইএ সদর দপ্তরের কথা উল্লেখ করে কোহেন বলেন, ‘এই আমাদের জন্য সত্যিই একটি ভালো দিন ছিল। শুধু সুইফটিইর জন্য নয়।’
টেইলর সুইফ্ট লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে তাঁর ইউরোপ সফরের মাত্র একটি পর্ব শেষ করেছেন।
৭ আগস্ট অস্ট্রিয়ান কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তাঁরা ভিয়েনার একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা ঠেকিয়েছে। তদন্তের স্বার্থে তিন কিশোরকে আটক করা হয়েছে এবং তাদের আত্মঘাতী হামলার পরিকল্পনার জন্য সন্দেহ করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তকারীরা প্রধান সন্দেহভাজনের বাড়িতে রাসায়নিক, বিস্ফোরক ডিভাইস, ডেটোনেটর এবং ২১ হাজার জাল ইউরো পেয়েছেন। ১৯ বছর বয়সী ওই আইএসআইএসপন্থী অনলাইনে উগ্রবাদী হন।
সুইফট এই মাসের শুরুতে একটি বিবৃতিতে বলেছিলেন, কনসার্ট বাতিল আমাকে এক নতুন ভয় ও অপরাধবোধে ভুগিয়েছে। অনেক লোক কনসার্টে আসার পরিকল্পনা করেছিল। তবে আমি কর্তৃপক্ষের কাছেও কৃতজ্ঞ। তাঁদের কল্যাণেই আমরা কনসার্ট না হওয়ার জন্য মন খারাপ করছি, অন্যথা শত শত প্রাণহানির জন্য শোক করতে হতো।

ফ্রান্স, স্পেন, গ্রিস ও তুরস্কজুড়ে ভয়াবহ দাবানল ইউরোপকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। কোথাও ঝোপঝাড় পরিষ্কারের যন্ত্র থেকে ছিটকে পড়া স্ফুলিঙ্গ, কোথাও ভারী যন্ত্রপাতি থেকে আগুনের সূত্রপাত হলেও বিজ্ঞানীরা বলছেন, এগুলো শুধু আগুন লাগার কারণ। প্রকৃত সমস্যা হলো এমন পরিবেশ তৈরি হওয়া...
৮ মিনিট আগে
ইউরোপে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ও হামলা চালাতে ক্রমেই বেশি করে কিশোরদের ব্যবহার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ দেওয়া এসব কিশোরকে অনেক সময় কম্পিউটার গেমের মতো ‘মিশন’ দিয়ে হত্যাকাণ্ডে পাঠানো হচ্ছে।
৪০ মিনিট আগে
ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও উচ্চমাধ্যমিক সমমানের তাওজিহি পরীক্ষায় সাফল্য পেয়েছেন গাজার হাজারো শিক্ষার্থী। যুদ্ধ, বাস্তুচ্যুতি, স্বজন হারানোর শোক ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের মতো প্রতিকূলতা পেরিয়ে তাদের এই সাফল্যকে ভবিষ্যতের স্বপ্ন আঁকড়ে ধরে থাকার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার রাজধানী মস্কোর এক ইতালিয়ান রেস্তোরাঁয় একটি হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
৪ ঘণ্টা আগে