
চীনে সি চিন পিংয়ের নেতৃত্বে থাকা সরকারের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে গোপন অপারেশন চালিয়েছিল সিআইএ। আর সেই গোপন অপারেশনের নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। মার্কিন প্রশাসনের সাবেক তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই তিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সিআইএ একটি ছোট অনলাইন অপারেটিভ দল গড়ে তুলেছিল। এই দল ভুয়া ইন্টারনেট আইডি ব্যবহার করে সি চিন পিংয়ের সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাত। একই সঙ্গে বিদেশি গণমাধ্যমগুলোর কাছে এরা ভুয়া ‘সরকারি’ তথ্য সরবরাহ করে খবর প্রকাশ করত। ২০১৯ সালে এই গোপন অপারেশন শুরু হয়।
বিগত দুই দশক ধরেই বিশ্বমঞ্চে চীনের অংশীদারত্ব বেড়েছে, যা যুক্তরাষ্ট্র কখনোই ইতিবাচকভাবে দেখেনি। আর তাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বারবার অভিযোগ করেছে, চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা বিদেশে প্রচুর পরিমাণ অর্থ লুকিয়ে রেখেছে। তাঁরা দুর্নীতিগ্রস্ত এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ খুবই ফালতু একটি প্রকল্প।
ট্রাম্প নির্দেশিত গোপন অপারেশনের সময় সিআইএর সেই দলও এ ধরনের তথ্যই চীনা জনগণের সামনে ইন্টারনেট দুনিয়ায় তুলে ধরার চেষ্টা করেছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, সিআইএর দলটি ‘সত্য তথ্যের’ ভিত্তিতে অপারেশন চালিয়েছে। তবে তারা সত্য তথ্যের কোনো প্রমাণ দেয়নি।
ওই দুই কর্মকর্তা আরও বলেছেন, সিআইএর এই গোপন অপারেশনটি মূলত চীনাদের সামনে দেশটির শীর্ষ নেতাদের ভ্রান্তিকে তুলে ধরার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। তবে চীনের নিয়ন্ত্রিত ইন্টারনেট পরিসরে অনুপ্রবেশ করতে গিয়ে সিআইএকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে।
সিআইএ মুখপাত্র চেলসি রবিনসনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। তবে এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিআইএর এই উদ্যোগের খবর প্রমাণ করে যে, মার্কিন সরকার জনপরিসর ও গণমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক জনমতকে বদলে দেওয়ার চেষ্টা করেছে সব সময়ই।’

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে...
৬ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
৮ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
১০ ঘণ্টা আগে